মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি শামছুর রহমান সম্পাদক লতা

বন্দর ব্যবহারকারী সংগঠন বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে শামছুর রহমান-খায়রুজ্জামান মধু-এমদাদুল হক লতা পরিষদের ১৮ জন প্রার্থী এবং ‘ঐক্য পরিষদের’ ব্যানারে ‘ছাতা’ প্রতীকের সজন-ভারত-ফজলু পরিষদের আবু তাহের ভারত জয় লাভ করেছে।

সোমবার (৩০ মে) সকাল ৮টা বিকাল ৪টা পযর্ন্ত গ্রহণ শেষে ভোটগণনা শেষে রাত সাড়ে ৯টার সময় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। নির্বাচনে ‘সমমনা সম্মিলিত সমন্বয় পরিষদের’ ব্যানারে ‘আনারস’ প্রতীকে শামছুর রহমান- খায়রুজ্জামান মধু-এমদাদুল হক লতা নেতৃত্বাধীন সমমনা পরিষদের ১৮ জন প্রাথী জয়ী হয়েছেন। এবং ‘ঐক্য পরিষদের’ ব্যানারে ‘ছাতা’ প্রতীকের সজন-ভারত- ফজলু পরিষদের আবু তাহের ভারত জয়ী হয়েছেন।

নব নির্বাচিত সভাপতি শামছুর রহমান পেয়েছেন ৩৯০ ভোট, সহ-সভাপতি খায়রুজ্জামান মধু পেয়েছেন ৩২৯ ও সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা পেয়েছেন ৪১৯ ভোট।

সোমবার (৩০ মে) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে দুটি প্যানেলের ‘সমমনা সম্মিলিত সমন্বয় পরিষদের’ ব্যানারে ‘আনারস’ প্রতীকে লড়ছেন শামছুর রহমান-মধু-লতা পরিষদ, অন্য দিকে ‘ঐক্য পরিষদের’ ব্যানারে ‘ছাতা’ প্রতীকে লড়ছেন সজন-ভারত-ফজলু পরিষদ।

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী সভাপতি শামছুর রহমান বলেন, আমাদের ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়ী করায় সকল সিএন্ডএফ এজেন্টস সদস্য ও ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের মূল্যবান রায়ে আমরা ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের কল্যাণে কাজ করার সুযোগ পেয়েছি। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা কাজ করে যাবো।

নির্বাচন কমিশনার ফারুক হোসেন উজ্জ্বল বলেন, কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে মোট ৭২৪ জন ভোটারের মধ্যে ৫৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক