শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাক বিভাগের কর্মচারী হারুর অর রশীদ বরখাস্ত

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপ ডাক বিভাগের আওতাধীন ভান্ডারিয়া উপজেলা পোস্ট অফিসে কর্মরত হারুন অর রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরিশাল পোস্ট অফিসের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোঃ মঞ্জুরুল আলম তাকে বরখাস্ত করেন।বিষয়টি ভান্ডারিয়া উপজেলা পোস্ট অফিসের ইন্সপেক্টর মোশারেফ হোসেন নিশ্চিত করেছেন।

হারুন অর রশীদ মঠবাড়িয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের মৃত এরফান ফকিরের পুত্র।তিনি ইমরান গাজী হত্যা মামলার ৪ নং আসামি।

জানা গেছে, ২০২১ সালের ১১ অক্টোবর সবুজ নগর এলাকায় হত্যাকান্ডের ঘটনায় হারুন অর রশীদ জড়িত বলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে প্রাথমিকভাবে প্রমানিত হয়।হারুন অর রশীদের স্ত্রী ফাতিমা বেগম এ মামলার ১ নং আসামি এবং ফাতিমা বেগমের পরকিয়া প্রেমিক ইলিয়াস খলিফা এ মামলার ২ নং আসামি।

জানা গেছে, ঘটনার কয়েকদিন পূর্বে ফাতিমা বেগমকে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পায় ডিসিস্ট ইমরান গাজী। বিষয়টি কাউকে না জানাতে তাকে অনুরোধ করেন তারা।তারপরও এটি জানাজানি হলে তার ওপর ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে হত্যার পরিকল্পনা করে।ঘটনার দিন পরিকল্পিতভাবে তাকে হত্যা করে স্থানীয় আউয়াল শরীফের নির্মাণাধীন একটি ভবনের ৩য় তলায় মরদেহ ঝুলিয়ে রাখে।তারা হত্যাকান্ডকে আত্মহত্যা বলে অপপ্রচার চালায়।

থানা পুলিশ মামলা না নেওয়ায় ডিসিস্ট ইমরান গাজীর বড় ভাই আব্দুল্লাহ গাজী বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পিরোজপুরকে তদন্তের নির্দেশ দেয়। পিবিআই ২০২১ সালের ১৯ অক্টোবর মামলাটি গ্রহন করে।গত বছরের ১৩ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন পেয়ে বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এরপর হারুন অর রশীদ সহ কতক আসামি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে গত ১৫ ফেব্রয়ারি নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।হারুন অর রশীদ সরকারি চাকরিতে নিয়োজিত থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে ১৫ ফেব্রয়ারি সাময়িক বরখাস্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক