শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে অগ্নিকাণ্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভুত

মণিরামপুুরে আগুনে পুড়ে মোটরসাইকেলসহ তিনটি ব্যবাসায়ী প্রতিষ্ঠান ভস্মিভুত হয়েছে। গত সোমবার (১৪ ফেব্রুয়ারি-২০২২) রাত দুইটার দিকে এ ঘটনাটি ঘটে মণিরামপুর উপজেলার বেগারীতলা বাজারে। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করেছেন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা মণিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন- প্রতিদিনের মতো ঘটনার দিন রাতে দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। রাত ২টা দিকে বাজারের নৈশপ্রহরী আব্দুল মজিদ ও জাকির হোসেন দোকানে আগুন লাগার দৃশ্য দেখে স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা আগুন দেখে নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে দোকানের ভিতরে থাকা একটি মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ কম্পিউটার দোকানদার সুমন হোসেন জানান- তার তোকানের ভিতরে থাকা তার ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ক্ষতি হয়েছে। এছাড়াও মুদি দোকানদার রাজু আহম্মেদের সাড়ে চার লাখ টাকার মালামাল ও মাহাবুব হোসেনের প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মিভুত হয়েছে।

মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার প্রণব কুমার বিশ্বাস জানায়- প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। এদিকে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা থানায় অভিযোগ দায়ের করেছেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক