শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে স্যালোর পাইপ দিয়ে উঠছে গ্যাস!

স্যালোর পাইপ দিয়ে মাটির নিচে থেকে পানির সাথে নির্গত হচ্ছে গ্যাস। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের আড়ংগাছায় গ্রামে। এই দৃশ্য দেখতে বিভিন্ন স্থান থেকে আগত হচ্ছে উৎসুক জনতা।

স্থানীয় মোক্তার হোসেন জানান, গত রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে স্যালোর পাইপের পাশের মাটি দিয়ে সামান্য বুদবুদ উঠতে দেখতে পান তিনি। এসময় তিনি পাইপের মুখের মাটি একটু সরিয়ে দিলে আরোও বেশি বুদবুদ উঠতে আরম্ভ হয়। পরবর্তীতে ওই স্থান দিয়ে বড় গর্ত সৃষ্টি হয়। তবে গ্যাস নির্গত হওয়া গর্ত বন্ধ করার চেষ্টা করেও ব্যার্থ হন স্থানীয়রা।

গত ১০ বছর আগে আড়ংগাছা গ্রামের আব্দুল্লাহ মোড়লের জমিতে কৃষি কাজে পানি ব্যবহার করার জন্য একটি স্যালো বসান জমির মালিক। গত ৫ বছর যাবত ১’শ ৪০ ফুটের ওই স্যালো থেকে পানি ওঠানো বন্ধ ছিল। কিন্তু ১ বছর যাবত ওই স্যালোর পাশে বর্ষা মৌসুমে জমা থাকা পানিতে বুদবুদ উঠতে দেখতে পান স্থানীয়রা। তবে এ নিয়ে কোনো গুরুত্ব দেননি কেউ। রবিবার থেকে হঠাৎ ওই গর্ত নির্গত হতে আরম্ভ করেছে।

আব্দুল হামিদ বলেন, এখানে পর্যাপ্ত গ্যাস রয়েছে বলে মনে হচ্ছে। গত তিনদিন যাবত গ্যাস উঠে চলছে ওই স্যালো থেকে। সরকার উদ্যোগে নিলে হয়তবা বড় একটি গ্যাসের খনির সন্ধান মিলতে পারে ধারনা করছেন স্থানীয়রা।
আলামিন হোসেন বলেন, গত তিন দিন যাবত গ্যাস নির্গত হয়ে চলছে আবদুল্লাহ মোড়লের জমিতে। সকালে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

রতনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য কালাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানির সাথে সাথে জলচ্ছোসের মতো উঠে চলেছে প্রাকাতিক গ্যাস। স্থানীয়রা গর্ত বন্ধ করার চেষ্টা করলেও সেটা সম্ভব হয়নি বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার