শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিমানবন্দরে যেতে আর নয় বিড়ম্বনা, সাতক্ষীরা থেকে যশোরে ইউএস-বাংলার শাটল সার্ভিস

সাতক্ষীরা থেকে যশোর বিমানবন্দরে ইউএস-বাংলার শাটল সার্ভিস শুরু হতে যাচ্ছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য প্রতিনিয়ত বিশেষ সেবা প্রদান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় আগামী ২১ ফেব্রুয়ারী থেকে প্রতিদিন দু’বার সাতক্ষীরা থেকে যশোর বিমানবন্দরে এসি মাইক্রোবাস সার্ভিস চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিট ও বিকাল ৪টা ১৫ মিনিটে সাতক্ষীরার ভারতীয় ভিসা সেন্টার থেকে যশোর বিমানবন্দরের উদ্দেশ্যে মাইক্রো বাস ছেড়ে আসবে। উক্ত মাইক্রোবাস সেবা গ্রহণকারী যাত্রীদের যথাক্রমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১২৪ ও বিএস-১৩২ যশোর–ঢাকা ফ্লাইটে ভ্রমণ করার সুযোগ থাকছে।

একইভাবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১২৩ ও বিএস-১৩১ ঢাকা থেকে যশোর ফ্লাইটের যাত্রীরা যশোর বিমানবন্দরে অবতরণের পর সাতক্ষীরায় যাতায়াত করতে পারবে।

সাতক্ষীরা থেকে যশোরে যাতায়াতের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতিজনের জন্য ৩৫০টাকা। সাতক্ষীরা-যশোর-সাতক্ষীরা রুটে শাটল সার্ভিসের সেবা পেতে যোগাযোগ করা যেতে পারে ০১৭০১২১০৮৭০ নাম্বারে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল