বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের চালুয়াহাটি ইউপি’তে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী টুলু

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মণিরামপুর উপজেলার ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সমাজসেবক, তরুন নেতা মোঃ শফিকুল ইসলাম টুলু।

মোঃ শফিকুল ইসলাম টুলু চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের একটি সম্ভ্রান্ত আওয়ামী পরিবারের সন্তান। তিনি এ ইউনিয়নের একজন সুপরিচিত ও প্রশংসিত ব্যাক্তি। তিনি চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।

চালুয়াহাটি ইউনিয়নের কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানাগেছে- মোঃ শফিকুল ইসলাম টুলু স্থানীয় আওয়ামী লীগের পরিক্ষিত নেতা। আওয়ামী লীগের দুসময়ে ইউনিয়নের আওয়ামী লীগসহ সকল শ্রেণির মানুষের পাশে থেকেছেন।

অসহায়, গরীব মানুষের দুর্দিনে এগিয়ে এসেছেন। এজন্য এ ইউনিয়নের জনগণের বন্ধু ও পরিচিত মুখ মোঃ শফিকুল ইসলাম টুলু।

চালুয়াহাটি ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কথা বলে, আরো জানাগেছে- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষ সংগঠক ও বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ব্যাক্তিকেই এ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চান তারা। সেক্ষেত্রে মোঃ শফিকুল ইসলাম টুলু যোগ্য প্রার্থী।

এছাড়াও তিনি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যথেষ্ঠ ভূমিকা রেখে আসছেন।

ইতিমধ্যে এই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মোঃ শফিকুল ইসলাম টুলুর পক্ষে কর্মী-সমর্থকরা ভোটারদের ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছেন। চলছে ভোটারদের সাথে মতবিনিময়, কুশল বিনিময় ও দোয়া প্রার্থনার কাজ।

চালুয়াহাটি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ শফিকুল ইসলাম টুলু জানিয়েছেন, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নৌকা প্রতীক পেলে সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতায় ইনশাআল্লাহ বিজয়ী হবো। তিনি আসন্ন চালুয়াহাটি ইউনিয়নবাসির সেবক হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে চাই। এজন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : টানা ভারী বর্ষণে যশোরের মনিরামপুর উপজেলার বেশ কয়েকটিবিস্তারিত পড়ুন

স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : প্রযুক্তির এই দ্রুতগতির যুগে যখন অধিকাংশ মানুষ স্মার্টফোনেরবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!