রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডে নতুন প্রার্থীর কদর বেশী

আসন্ন ২৮ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণায় যশোরের কেশবপুর পৌরসভা উৎসবমূখর আমেজের সৃষ্টি হয়েছে। পুরুষ কাউন্সিলর প্রার্থীদের পাশাপাশি বসে নেই নারী কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের সমর্থন আদায়ে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। বিশেষ করে সংরক্ষিত মহিলা আসন (১,২ ও ৩ নং) ওয়ার্ডের নারী কাউন্সিলররা ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পৌরসভার কেশবপুর, হাবাসপোল আংশিক, ভোগতী নরেন্দ্রপুর ও সাবদিয়া বায়সা এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত।

এ ওয়ার্ডের মোট ভোটার ৮ হাজার ৪‘শ ৫৩ জন। মোট ৪ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, বর্তমান মহিলা কাউন্সিলর মেহেরুন্নেছা মেরী (আনারস), মঞ্জুয়ারা বেগম (অটোরিকসা), রাশিদা খাতুন (চশমা) ও খাদিজা খাতুন (জবাফুল)।

পৌর এলাকার (১,২ও ৩) নং ওয়ার্ডের ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, বর্তমান মহিলা কাউন্সিলর মেহেরুন্নেছা মেরী গত পৌরসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর এলাকার খবর নেয়নি বলে খোব প্রকাশ করেন একজন সাধারণ ভোটার। যে কারণে এলাকায় তার গ্রহণযোগ্যতা কম থাকায় ভোটাররা ঝুঁকেছেন নতুন প্রার্থীদের দিকে। ভোটারদের এ গ্রহণযোগ্যতাকে কাজে লাগাতে বিরামহীনভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন নতুন প্রার্থীরা। গত মঙ্গলবার বিকেলে পৌর এলাকার হাবাসপোল নোনামাটেল এলাকায় গিয়ে দেখা গেছে, অটোরিকসা প্রতিকের প্রার্থী মঞ্জুয়ারা বেগম বিজয়ের লক্ষ্যে বিরামহীনভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি প্রতিদিন শহরের সাহাপাড়া, হাবাসপোল, ভোগতী নরেন্দ্রপুর, সাবদিয়া ও বায়সা এলাকায় ভোটারদের দারে দারে ভোট চাচ্ছেন।

(অটোরিকসা)প্রতীকের প্রার্থী মঞ্জুয়ারা বেগম এ সময় সাংবাদিকদের জানান, জনগণের মন আকৃষ্ট করতেই তিনি দীর্ঘ ২ বছর ধরে নির্বাচনী এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। যেভাবে জনগণের সাড়া পাচ্ছি তাতে তার বিজয় সুনিশ্চৎ বলে তিনি দাবি করেন। এছাড়া এ ওয়ার্ডে ক্ষমতাসীন আওয়ামীলীগ দলীয় নারী কাউন্সিলর প্রার্থী ঘোষণা না দেয়ায় তিনি রয়েছেন সুবিধাজনক অবস্থানে।

একই রকম সংবাদ সমূহ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ