রাজগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ও তার পরিবারের সুস্থতা কামনায় দোয়া


কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ইফতেখার সেলিম অগ্নি ও তার পরিবারের সকলের সুস্থতা কামনা করে রাজগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ আগস্ট-২০২১) বিকালে মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে রাজগঞ্জ বাজারের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ বিল্লাল গাজীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শিক্ষক মোঃ হুমাউন কবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মণিরামপুর পৌর বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মোঃ ফিরোজ বিশ্বাস।
বক্তব্য রাখেন- মোঃ মফিজুর রহমান, মোঃ আল-আমিন হোসেন, মোঃ আজমির হোসেন, মোঃ বাবলুর রহমান প্রমূখ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন- রাজগঞ্জ মডেল মাদ্রাসার শিক্ষক ক্বারী মোঃ আব্দুল গণি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন


