রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ মার্চ-২০২১) বিকালে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে পশ্চিম মণিরামপুরের রাজগঞ্জ অঞ্চল আওয়ামীলীগের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আকবার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম কওছার আহমেদ ও যুবলীগের সাধারণ সম্পাদক মাস্টার মোঃ কামাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।

এছাড়া বক্তব্য দেন- ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামছুল হক মন্টু, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক প্রভাষক আবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. বশির আহমেদ খান, মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এমএম ইমরাম খান পান্না, খেদাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ হাদিউজ্জামান ফয়সাল, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ রাজু আহমেদ।

অনুষ্ঠানের শুরু থেকে পশ্চিম মণিরামপুরের ঝাঁপা, চালুয়াহাটি, মশ্বিমনগর, হরিহরনগর, খেদাপাড়া ও রোহিতা এই ৬টি ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে কর্মী-সমর্থকরা দলে দলে যোগদান করে রাজগঞ্জের এ অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করে তোলেন।

আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান ও কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শততম জন্মদিন উদযাপন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন