সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজশাহী-১ আসনে নৌকার ধরাশায়ী মাহী

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ওমর ফারুক চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৯২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট।

এই আসন থেকেই নির্বাচনে লড়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি পেয়েছেন ৯ হাজার ৯ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, তানোর ও গোদাগাড়ী আসনে স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি) ট্রাক প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ আয়েশা আক্তার জাহান বেলুন প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭১৮ ভোট।

এছাড়া, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মো. আলশাহাদ টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৬০৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির নুরুন্নেসা আম প্রতীকে পেয়েছেন ২৯৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান আখতার ঈগল প্রতীকে পেয়েছেন ২০২ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী বশির আহম্মেদ ছড়ি প্রতীকে পেয়েছেন ৩৩৫ ভোট।

বিএমএনের প্রার্থী শামসুজ্জোহা নোঙ্গর প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯১১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯৩৮ ভোট এবং তৃণমূল বিএনপির জামাল খান দুদু সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ২৭৩ ভোট।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্নবিস্তারিত পড়ুন

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে সমাজ ও দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করারবিস্তারিত পড়ুন

ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ

কোরবানির ঈদের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই রাজশাহীর বাঘা উপজেলারবিস্তারিত পড়ুন

  • সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’
  • ভূমিসেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ‘এমপিদের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না’
  • দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব
  • কারো লাঠিয়াল নয়, পুলিশ হবে জনগণের বন্ধু: সালাহউদ্দিন
  • বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
  • শহীদ মিনারে সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড়, ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
  • পুলিশের ভেতর কোনো ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সেই শিশু সাজিদকে বিদায়, জা*নাজায় হাজারো মানুষের ঢল
  • শাপলা না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা: নাহিদ ইসলাম
  • ‘রাকসু নির্বাচনের ভোটগণনা ওএমআর মেশিনে হবে’
  • কেন্দ্র-বাক্স দখল, অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল : সিইসি