মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে ভারতের চার বিশিষ্ট ডাক্তারের সমন্বয়ে স্বাস্থ্য সেবা বিষয়ে পরামর্শ সভা

রোটারি ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে ভারতের দিল্লীর
চার জন বিশিষ্ট ডাক্তারদের সমন্বয়ে স্বাস্থ্য সেবা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়েছে।

গতকাল (২৯ অক্টোবর) এ আয়োজন শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্স’র হলরুমে ক্লাব প্রেসিডেন্ট ফারহা দীবা খান সাথী’র সভাপতিত্বে হেলথ টক পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

হেলথ টক পরামর্শ সভায় স্বাস্থ্য সেবা বিষয়ে পরামর্শ
প্রদান করেন ভারতের দিল্লির একোর্ড হসপিটাল থেকে আগত কার্ডিওলজি, অর্থোপেডিক্স, নিউরোলজি, চাইল্ড স্পেশালিষ্ট ৪ জন ডাক্তার রোটারিয়ানসহ গেস্টদের হেলথ টকের উপর বিভিন্ন পরামর্শ দেন। হেলথ টক পরামর্শ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, ভারতের দিল্লীর ডা. উমেশ কোহলি, ডা. রাকেশ কুমার, ডা. হিমাংশু আরোরা, ডা. বি এন রিডডি, ড্রিপ টু কেয়ার’র
এক্সিকিউটিভ অফিসার সুনিতা গাঙ্গুলী, বাংলাদেশের এম.আর ট্রিপ হেলথ কেয়ার’র ম্যানেজিং ডাউরেক্টর মো. মিজানুর রহমান।

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব সেক্রেটারি মো. মশিউর রহমান (বাবু), এসিস্টেন্ট গভর্ণর পিপি এনছান বাহার বুলবুল, ডিস্ট্রিক এডিটর পিপি মাহমুদুল হক সাগর, পিপি ডা. সুশান্ত কুমার ঘোষ, আই পিপি সফিউল ইসলাম, পিপি ভুধর সরকার, পিপি মাগফুর রহমান, পিপি হাসিবুর রহমান রনি, রোটারিয়ান মো. কামরুজ্জামান রাসেল, রোটারিয়ান আক্তারুজ্জামান কাজল, রোটারিয়ান ওয়ালী উল্লাহ,।রোটারিয়ান মো. আনিছুর রহমান, ট্রেজারার রোটারিয়ান মো. মিজানুর রহমান, রোটারিয়ান শামীমা পারভীন রত্না, রোটারিয়ান জেসমিন আক্তার চন্দন, রোটারিয়ান নুরুল হক, রোটারিয়ান নাসিমা খাতুন, রোটারিয়ান শিমুন শামস্, রোটারিয়ান আতাউর রহমান, রোটারিয়ান নুর মোহাম্মাদ পার, রোটারিয়ান আশাকুর
রহমান আশা, রোটারিয়ান মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক ও ডা. সুব্রত ঘোষ
প্রমুখ।

এসময় ক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের পিপি রোটারিয়ান সৈয়দ হাসান মাহমুদ।

একই রকম সংবাদ সমূহ

আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কতিপয় বিজ্ঞ সিনিয়র সদস্যকে লাঞ্ছিত করা এবং পেশাগতবিস্তারিত পড়ুন

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

সুন্দরবনে দস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরা উপকূলে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বনজীবীরা। সোমবারবিস্তারিত পড়ুন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

পিরোজপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন