সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শান্তি ও সম্প্রীতি রক্ষায় খুলনার রুপসায় পিস ফেসিলিটেটর গ্রুপ গঠিত

স্থানীয় পর্যায়ে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন ও শান্তি- সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে খুলনা জেলার রূপসা উপজেলায় পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠিত হয়েছে। সোমবার বিকেলে রূপসা উপজেলা বিআরডিবি কার্যালয়ের সভাকক্ষে পিএফজি গঠন সভা অনুষ্ঠিত হয়।

পিএইচপির ফিল্ড কো-অরডিনেটর মো. আবু তাহের এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সুশিল সমাজের প্রতিনিধি মো. নজরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য, সভার উদ্দেশ্য ও পিএফজি’র গঠণতন্ত্র উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া কো-অরডিনেটর এস.এম রাজু জবেদ, হাঙ্গার প্রজেক্ট এর কার্যক্রম ও উদ্দেশ্য আলোচনা করেন খুলনা অঞ্চলের রিজিওনাল কো-অরডিনেটর মো. মাসুদুর রহমান।

দি হাঙ্গার প্রজেক্ট (টিএইচপি) বাংলাদেশ চ্যাপ্টারের ‘পিস বিল্ডিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রুপসা উপজেলার সকল বৈধ/নিবন্ধিত রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে টিএইচপি র অনুপ্রেরণায় একটি বহুদলীয় প্লাটফর্ম‘পিস ফেসিলিটেটর গ্রুপ’ (পিএফজি) গঠিত হয়েছে । যা গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে সক্রিয় ভূমিকা রাখবে।
পিএফজি গঠন সভায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন, সুশিল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন, খান আনোয়ার হোসেন, সুখেন রায়, শাহনাজ ইসলাম, কৃষ্ণ গোপাল সেন, মাধুরী সরকার, শিলা রানী দাস, দিবা রানী দাস, রবিউল ইসলাম, আব্দুল হাফিজ শেখ, শারমিন আক্তার, মধুসুধন সেন, সরকার মহিদুল ইসলাম মমতা হেনা প্রমুখ।

বক্তারা রুপসা উপজেলায় সহিংসতা নিরসন ও শান্তি- সম্প্রীতি স্থাপনে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

সভা শেষে সকলের মতামতে ভিত্তিতে চার জন পিস অ্যাম্বাসেডর ও একজন সমন্বয়কারিসহ ৩০ সদস্যদের পিএফজি গ্রুপ গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার

গণভোটসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়াবিস্তারিত পড়ুন

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির