বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা-জামতলা সড়কে দ্রুত গতিতে চলছে ব্রিজ নির্মান কাজ

দ্রুত গতিতে এগিয়ে চলছে শার্শা উপজেলা সদর থেকে জামতলা সড়কে ১০ মিটার (আরসিসি) গার্ডার ব্রিজ নির্মান কাজ। শার্শা-জামতলা সড়কের যানজট নিরসনের কথা চিন্তা করে দিনরাত দ্রুত সংস্কারের কাজ চালাচ্ছে বিআরটি কর্তৃপক্ষ।

১২ ডিসেম্বর ২০২১ তারিখে ব্রিজটির নির্মান কাজ শুরু হয়ে ৪ ডিসেম্বর ২০২২ ইং তারিখে শেষ করার লক্ষ নিয়ে খুব জোরেশোরে কাজ করছেন নির্মান শ্রমিকরা।

বর্তমান ব্রীজটির কাজের ৪০ শতাংশ শেষ হয়েছে বলে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ। যা তৈরীতে ১ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ২ শত ৪৪.২৮১ টাকা ব্যায়ের চুক্তি মূল্য নির্ধারন করা হয়েছে।

সরজমিনে ব্রীজটির নির্মান কাজ ঘুরে দেখা যায়, ব্রীজ নির্মাণে দ্রুততার সাথে কাজ করছে একদল নির্মান শ্রমিক। ব্রীজের কাজে ব্যবহৃত রডে লাগানো হচ্ছে উন্নত প্রযুক্তি নির্ভর এ্যাপোক্সি পেইন্ট।

এই এ্যাপোক্সি পেইন্ট ব্যবহারের ফলে ব্রিজটি মজবুত ও দীর্ঘ মেয়াদী স্থায়ীত্ব হবে বলেও জানান ঠিকাদারি কর্মকর্তা।

বিগত দিনে কোন ব্রিজের কাজে রডের গায়ে এই এ্যাপোক্সি পেইন্টের ব্যবহার না হওয়ায় বিষয়টি অজানা সাধারণ মানুষের।

ব্রীজ নির্মান ও প্রযুক্তি নির্ভর সরকারের উন্নয়ন মূলক এই কাজের বিষয়ে জানতে চাইলে শার্শা উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান বলেন, যশোর জেলার শার্শা উপজেলায় এই সর্বপ্রথম ব্রীজ তৈরিতে রডে ব্যবহার করা হচ্ছে এ্যাপোক্সি পেইন্ট। যা ব্যবহারে রডে জং বা লবনাক্তের কারনে ব্রীজের কোন মরিচা আসবেনা। ফলে স্থায়ীত্ব হবে দীর্ঘ মেয়াদী। এজন্য এখন থেকে সরকারি ভাবে যত ব্রিজ বা কালভার্টের নির্মান কাজ হবে সকল কাজেই রডে এই পেইন্ট ব্যবহার করা হবে। আশা করছি এই কাজে সরকারের ভাবমূর্তিও অনেকাংশে বৃদ্ধি পাবে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা