বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

পবিত্র ঈদের আনন্দ বয়ে যাক সবার ঘরে ঘরে। ঈদুল ফিতর সবার জন্য বয়ে আনুক অনেক অনেক আনন্দ আর কল্যাণ। সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর’র ঈদের খুশি ভাগা ভাগি করে নিতে “মা” ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় সদরের ডিবি ইউনাইটেড হাইস্কুল প্রাঙ্গণে “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের মানবিক প্রধান শিক্ষক বিশিষ্ট সমাজসেবক মো. মমিনুর রহমান মুকুল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ঈদ সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, ডি.বি ইউনাইটেড হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যুৎসায়ী সদস্য শেখ আব্দুল আহাদ, সদর উপজেলা জাতীয় পার্টিও সহ-সভাপতি মো. সামছুর রহমান সোনা প্রমুখ। ২০০৯ সাল থেকে যাত্রা শুরু হয়ে প্রতিবছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতর’র ঈদের খুশি ভাগা-ভাগি করে নিতে সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৫শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রীতে ছিল সেমাই, চিনি ও বাদামসহ ঈদ সামগ্রী। এছাড়াও একই দিনে শহরের পাকাপোল মোড়ের ১৫জন রিকসা ও ভ্যান চালকদের লুঙ্গি ও সেমাই চিনি বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, “মা” ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি ৩বছর পর পর ব্রহ্মরাজপুর ইউনিয়নের ২ জন করে অসহায় মানুষদের সেলাই মেশিন প্রদান করে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে। ব্রহ্মরাজপুর ইউনিয়নের প্রত্যেক গ্রাম থেকে ২জন করে অসহায় মানুষকে স্বাবলম্বী করা হয়।

আলোচনা সভা শেষে এরই ধারাবাহিকতায় ব্রহ্মরাজপুর ইউনিয়নের চালারডাঙ্গা ও লবণগোলা গ্রামের ২জন স্বামী পরিত্যক্তা নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ