বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষিমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও অ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় ‘কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের অধীনে আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার শ্যামনগরের ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে ‘আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৩’ উপলক্ষ্যে ‘গ্রামীণ নারী কৃষিমেলা’ অনুষ্ঠিত হয়।
মেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন শ্যামনগর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান জনাব হাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মো. জামাল হোসেন এবং প্যানেল চেয়ারম্যান জনাব জিএম আব্দুর রউফ। লিডার্স-এর প্রজেক্ট অফিসার সুলতা সাহার সঞ্চালনায় কৃষিমেলায় আরও উপস্থিত ছিলেন লিডার্স-এর প্রোগ্রাম ম্যানেজার জনাব আলীম আল রাজী, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আরিফুর রহমান।
নারী কৃষিমেলায় নারী কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য প্রদর্শন করেন এবং বাড়ির আশপাশে উৎপাদিত কৃষিপণ্য কীভাবে অর্থ বাঁচায় ও পুষ্টির যোগান দেয় সে বিষয়ে নানান অভিজ্ঞতা বর্ণনা করেন। মেলায় বক্তব্য রাখেন গাবুরা ইউনিয়নের নারী কৃষক নাজমা খাতুন এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী কৃষক সন্ধ্যা রানী।
মেলার প্রধান অতিথি জনাব হাজী নজরুল ইসলাম বলেন, ব্যতিক্রমধর্মী এই মেলার আয়োজন করার জন্য লিডার্সকে ধন্যবাদ। নারীরা আমাদের কৃষিতে কী পরিমাণ অবদান রাখছেন এবং পরিবারের পুষ্টির চাহিদা মেটাচ্ছেন তা এই আয়োজনের মাধ্যমে আমরা জানতে পারলাম।
মেলার বিশেষ অতিথি ইউনিয়ন কৃষি কর্মকর্তা জনাব মো. জামাল হোসেন বলেন, গ্রামীণ নারী কৃষিমেলায় এসে আমি অভিভূত। গ্রামীণ নারীরা বাড়ির আশপাশে নানান জাতের ফসল উৎপাদন করে পরিবারের পুষ্টি চাহিদা মেটাচ্ছেন যেটা এই উপকূলীয় অঞ্চলের জন্য সময়পোযোগী উদ্যোগ।
বুড়িগোয়ালিনী ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান জনাব আব্দুর রউফ বলেন, গ্রামীণ নারীদের কৃষিকাজে এই উন্নয়নমূলক কার্যক্রমের জন্য ধন্যবাদ। নারী কৃষিমেলা আমাদের অন্য নারীদেরকে কৃষি কাজে উৎসাহিত করবে। এ ধরনের উদ্যোগ দরিদ্র ও পিছিয়ে পড়া দক্ষীণ পশ্চিম উপকূলীয় এলাকার নারী জনগোষ্ঠীর উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার