বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংসদে সনাতন ধর্মাবলম্বীদের জন্য ৫০ আসন চায় হিন্দু মহাজোট

জাতীয় সংসদে সনাতন ধর্মাবলম্বীদের জন্য ৫০টি সংরক্ষিত আসন রাখা ও পৃথক নির্বাচনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতারা এসব দাবি জানান।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি দীনবন্ধু রায়ের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, সিনিয়র সহসভাপতি প্রদীপ কুমার পাল, প্রেসিডিয়াম মেম্বার অভয় কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী, মহিলাবিষয়ক সম্পাদক প্রতিভা বাগচী, যুগ্ম-মহাসচিব নকুল কুমার মণ্ডল, দফতর সম্পাদক কল্যাণ মণ্ডল, ধর্মবিষয়ক সম্পাদক অচ্যুতানন্দ ঘরামী, প্রচার সম্পাদক বিপ্লব মিত্র প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময় নির্যাতনসহ নানান কারণে দেশের হিন্দু সম্প্রদায় দেশত্যাগ করতে বাধ্য হয়েছে এবং এখনো হচ্ছে। ফলে দেশ হিন্দুশূন্য হওয়ার পথে। অথচ সংখ্যালঘু সমস্যা সমাধানে জাতীয় সংসদ সব সময় নীরব ভূমিকা পালন করছে। অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার মতো কোনো সংসদ সদস্য জাতীয় সংসদে নেই বললেই চলে।

তারা আরও বলেন, একটি সমাজকে সুরক্ষার জন্য যা যা আইন দরকার, সেসব আইন দেশে থাকলেও রাজনৈতিক কারণে সেগুলোর বাস্তবায়ন হয় না। দেশে মানবাধিকার কমিশনও আছে। অতীতেও বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় বহু কমিশন হয়েছে। কিন্তু সেসব কমিশনের ফল শূন্য। বক্তারা আরও বলেন, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচনব্যবস্থার মাধ্যমে ৭২টি আসন সংরক্ষিত ছিল। যার মধ্যে হিন্দু ৬৯, বৌদ্ধ ২ ও খ্রিস্টান সম্প্রদায় একজন প্রতিনিধি সরাসরি নির্বাচিত করতে পারত। পরে পাকিস্তানি শাসক গোষ্ঠী সাম্প্রদায়িক ও মৌলবাদী মানসিকতার কারণে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসনব্যবস্থা সুকৌশলে তুলে নেয়। জাতীয় সংসদে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে উল্লেখ করে তারা আরও বলেন, যেহেতু দেশের হিন্দু সম্প্রদায় স্বাধীনতার আগে থেকেই সব নির্বাচনে নিঃস্বার্থ ও একচেটিয়াভাবে আওয়ামী লীগকে ভোট দিয়ে সরকার গঠনে সহযোগিতা করে আসছে; সে কারণে হিন্দু সম্প্রদায় আশা করছে বিশ্বস্ততার প্রতিদান হিসেবে বর্তমান সরকার আগামী সংসদ অধিবেশনে হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির বিল উত্থাপন ও পাস করবে। তা না হলে দেশের হিন্দু সম্প্রদায় ভোট বর্জনের মতো কর্মসূচি নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ীবিস্তারিত পড়ুন

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারবিস্তারিত পড়ুন

  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী