বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘সরকারের সমালোচনা করা দেশবিরোধিতা নয়’ : ভারতের সুপ্রিমকোর্ট

ভারতের শীর্ষ আদালত এক রায়ে বলেছেন, সরকারের সমালোচনা করা দেশবিরোধিতা নয়।

বুধবার একটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা নিয়ে করা মামলার রায়ে এমন কথা বলেন আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাতীয় নিরাপত্তার পরিপন্থী দাবি করে মালয়ালম ভাষার একটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর বিরুদ্ধে কেরালা হাইকোর্টে যায় চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু সরকারি নির্দেশ বহাল রেখেছিলেন কেরালা হাইকোর্ট।

আনন্দবাজার জানিয়েছে, কেরালা হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করে চ্যানেল কর্তৃপক্ষ। সেই আপিলের রায়ে বুধবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিলেন ভারতের সুপ্রিমকোর্ট।

এদিন আদালত সাফ জানিয়ে দিয়েছে যে, সরকারের সমালোচনা করা দেশবিরোধিতা নয়। চ্যানেলের সম্প্রচার বন্ধে সরকারের সেই নির্দেশ খারিজ করে আদালত জানিয়ে দেন, পুনরায় সম্প্রচার চালু করতে কোনো অসুবিধা নেই ওই চ্যানেলের।

রায়ে ভারতীয় সুপ্রিমকোর্ট উল্লেখ করেন, সরকারের নীতির সমালোচনা করলেই কাউকে প্রতিষ্ঠানবিরোধী কিংবা সরকারবিরোধী বলা যায় না। শক্তিশালী গণতন্ত্রের জন্য যে স্বাধীন সংবাদমাধ্যমের প্রয়োজন, তা-ও উল্লেখ করেন সুপ্রিমকোর্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মামলার শুনানিতে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, জনগণের অধিকারকে অস্বীকার করে জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ তোলা ঠিক নয়।

একই রকম সংবাদ সমূহ

দুই উপলক্ষে তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিকবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্নবিস্তারিত পড়ুন

মমতা ব্যানার্জীর গাড়িতে হামলা, বললেন মারা যেতে পারতাম

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতাবিস্তারিত পড়ুন

  • ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ
  • ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
  • ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে ভারতের লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা
  • ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বলছে ককরোচ জনতা পার্টি
  • অবশেষে টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা
  • মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের
  • ভারতে আন্দোলন: বিক্ষোভকারী তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল