বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যেদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

এক মাস সিয়াম সাধনা শেষে এলো খুশির ঈদ। ঈদুল ফিতর প্রতি ঘরে ঘরে এনেছে খুশির বারতা। সারাদেশের মত সাতক্ষীরার বিভিন্ন ঈদগাহ আর মসজিদে মসজিদে ঈদুল ফিতরের নামাজে অংশ নিয়েছেন সব শ্রেণি, পেশা আর বয়সের মানুষ ।

শনিবার সকাল সাড়ে ৮টায় মুনজিতপুস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়। সেখানে ইমামতি করেন মাওলানা মো: জালালউদ্দিন।

নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। ‘বালা মুসিবত’ থেকে সুরক্ষা চাওয়া হয় আল্লাহর কাছে।

সারা বিশ্বের মুসলিমদের শান্তি কামনার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করে তাদের জন্যও আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়।

ইমামের বয়ান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের ও সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশে প্রচন্ড তাপদহ মানব সৃষ্ট পরিবেশ বিপর্যয় বৈরী আবহাওয়ার কারণ উল্লেখ করেন ও সকলকে ১০ টি করে গাছ লাগানোর কথা বলেন এবং যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান চৌধুরী, সদর থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ কেন্দ্রীয় ঈদগা কমিটির সহ-সভাপতি শেখ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক বকুল, মাওলানা আফসার উদ্দিন প্রমুখ

একই স্থানে সকাল ৮.৩০টায় দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন