বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বারি সরিষা চাষে আশার আলো দেখছে কৃষক

সাতক্ষীরার উপকুলীয় এলাকাতে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর উদ্ভাবিত বারি-১৪ ও ১৭ জাতের সরিষা ব্যাপক ভাবে চাষ হয়েছে। স্থানীয় জাতের তুলনায় প্রায় দ্বিগুন ফলন সম্ভব বারি-১৪ বা ১৭ জাতের সরিষা। স্থানীয় টরি-৭ জাতের বিঘাতে ৩ থেকে সাড়ে ৩ মন পর্যন্ত উৎপাদন হয়। সেখানে বারি-১৪ ও ১৭ বিঘাতে ৬ থেকে সাড়ে ৬ মন পর্যন্ত সম্ভব বলে জানান কৃষি বিজ্ঞানিরা।

জেলার দেবহাটা অঞ্চলে ক্ষেতে সরিষার যে ফলন লক্ষ্য করা যাচ্ছে তাতে বাম্পার উৎপাদনের আশা করছেন কৃষক ও সংশ্লিষ্টরা।

সাতক্ষীরার দেবহাটা উপজেলার খাশখামার ও বহেরা এলাকায় সরিষা মাঠদিবস অনুষ্টান পরিদর্শন করতে এসে সরেজমিনে সরিষা ক্ষেত দেখে সন্তোষ্ট প্রকাশ করেন কৃষি বিজ্ঞানিরা।

প্রধান অতিথি বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট খুলনা বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুনার রশিদ উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি সুস্থ্য থাকতে চান তাহলে সয়াবিন বাদ দিয়ে সরিষা তেল ব্যবহার করুন। কারন সরিষাতে রয়েছে পর্যাপ্ত রোগ প্রতিষেধক ক্ষমতা। সরিষা তেল নিয়মিত ব্যবহার করলে হার্টের ঝুকি থাকে না, ডায়বেটিসসহ অন্যান্য রোগ নিয়ন্ত্রনে থাকে। তাছাড়া সরিষা চাষেও ভালো লাভবান হওয়া যায়। অন্যদিকে সরিষা উত্তোলন করেই তাকে বোরো চাষ করতে পারছেন কৃষক। ফলে আমন-বোরোর মাঝামাঝি সময়ে সরিষা আবাদ করে কৃষক লাভবান হচ্ছে।

দেবহাটা কৃষি কর্মকর্তা শরীফ মো. তিতুমীরের সভাপতিত্বে উক্ত মাঠদিবস অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারন অধিপ্তরের কৃষি প্রশিক্ষন কর্মকর্তা এস.এম খালিদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট সাতক্ষীরা বিনেরপোতাস্থ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ফকির অলি আহমেদ প্রমুখ। এসময় স্থানীয় দুই থেকে তিন শত কৃষক উপস্থিত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা এবং পেশাজীবী গাড়ি চালকদেরবিস্তারিত পড়ুন

ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরা মেডিকেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা

সাতক্ষীরা পৌরসভায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সেবার মান, কার্যকারিতা, বিদ্যমান চ্যালেঞ্জ ও নাগরিকবিস্তারিত পড়ুন

  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন