শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাঁকালে মসজিদ পূনঃনির্মাণের উদ্বোধন করলেন এমপি আশু

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার বাঁকাল ১নং ইসলামপুর আমিনিয়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারি শুক্রবার বাদ মাগরিব পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকাল ১নং ইসলামপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল মোতালেব এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা শেখ মারুফ আহম্মেদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস ছাদেক, মসজিদ কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মাস্টার আনসার উদ্দিন, সাধারণ সম্পাদক মো. গোলাম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ক্যাশিয়ার আব্দুল জলিল, সহকারী ক্যাশিয়ার ফজলুল করিমসহ মসজিদ কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৮ সালে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে মসজিদটির অবস্থা জরাজীর্ণ অবস্থায় আছে। সেই কারণে পূনঃনির্মাণের ভিত্তি প্রস্তরস্থাপনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা বিলাল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা