শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাবুলিয়ায় নৌ-খাল দখলকৃত উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও পথসভা

সাতক্ষীরা সদর উপজেলার নৌ-খাল দখলকৃত উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বাবুলিয়াস্থ বেতলার নৌ-খাল সংলগ্ন এলাকায় জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির আয়োজনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও পথসভায় জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সহ-সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির যুগ্ন সাধারন সম্পাদক শাহাজান আলী ছোট বাবু, তথ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর সরদার (সাংবাদিক), ভুমিহীন নেতা মগবুল হোসেন, রফিকুল ইসলাম, আবুল বাসার, আলমগীর হোসেন, আজগার আলী, তহিদুল ইসলাম প্রমূখ। এসময় বক্তারা বলেন, বি’ বি বিকৃসের মালিক লিয়াকত আলী সরদার দীর্ঘ কয়েক বছর ধরে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে নৌ-খাল দখল করে খালের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়ে ইটভাটার রাস্তা তৈরি করেছে। এই খালের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রাখার কারনে একদিকে খালের পানি নিষ্কাশন হয়না। আরেকদিকে প্রতিবছর বর্ষার সময়ে এলাকার কৃষকদের ফসিল জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। ঘন বসত এলাকায় ইটভাটায় কাঠ পোড়ানোর কারনে পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়াও এসবিএল, সনি, এমআর, এমএস, বিকৃস ইটভাটার মালিকরা বেতনানদী খননের মাটি চোরাই ভাবে কিনে ইটভাটায় ব্যবহার করছেন।
তাই অবিলম্বে পরিবেশ দূষিত মুক্ত করতে ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধসহ বেতনানদী খননের মাটি ক্রয়কারীদের বিরুদ্ধে ও নৌ-খালের দখলকৃত উচ্ছেদ করে দখলকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস