বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার রসুলপুর মেহেদীবাগে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের রসুলপুর মেহেদীবাগ এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর।

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মোহাব্বাত হোসাইন ও তুষার রায় চৌধুরী, কার্যসহকারী মো. আব্দুল মোতালেব, বিশিষ্ট ঠিকাদার হাফিজুর রহমান খান (বিটু)।

এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন জাহানারা খাতুন, শাহানারা খাতুন, হালিমা খাতুন, দিলারা সুলতানা, নাজমা খাতুন, চায়না খাতুন, সুমাইয়া আফরিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে ৯নং ওয়ার্ডের টিভি টাওয়ারের পিছনে পূর্ব মেহেদীবাগ এলাকার ব্যাংকার আসলামের বাড়ির সামনে হতে সাংবাদিক ডিএম কামরুল ইসলামের বাড়ির সামনে পর্যন্ত ১৬৪ ফুট সিসি ঢালাই রাস্তাটি নির্মাণ কাজ করা হচ্ছে। অপর দিকে সকালে পুলিশ লাইনস এর দক্ষিণ পাশে পৌরসভার অর্থায়নে ইলিয়াসের বাড়ির সামনে হতে আবুলের বাড়ি পর্যন্ত ১৮০ ফুট সিসি ঢালাই রাস্তাটির নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশিত রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগরসহ পৌরকর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল