বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শিবনগরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ মারাত্মক জখম, আহত – ২

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ শিবনগর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোছাঃ মাজেদা বেগম(৪৫) নামের এক গৃহবধূ মারাত্মক জখমের স্বীকার হয়েছে। হামলায় মাজেদা বেগমের স্বামী রওশন আলী সরদার ও তার কন্যা রিমা আক্তার
মারাত্মক আহত হয়। ঘটনাটি ২৬ এপ্রিল বিকালে লাবসার দক্ষিণ শিবনগর গ্রামে ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, দক্ষিণ শিবনগর গ্রামের রওশন আলী সরদার ও তার স্ত্রী মাজেদা বেগমের সাথে একই এলাকার মৃত আমির আলীর পুত্র একাধিক মাদক মামলার আসামী নাজমুল হোসেন গংদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার বিকাল ৫ টার দিকে মোছাঃ মাজেদা বেগমের বসতভিটায় একই এলাকার মৃত আমির আলীর পুত্র নাজমুল হোসেন, মামুন সরদারের পুত্র আব্দুল হান্নান, নাজমুল হোসেনের পুত্র হৃদয় হোসেন, নাজমুল হোসেনের স্ত্রী রেক্সনা ও আব্দুল হান্নানের স্ত্রী খাদিজা খাতুন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মোছাঃ মাজেদা বেগম, ও তার স্বামী রওশন আলী সরদার, কন্যা রিমা আক্তারের উপরে অতর্কিত হামলা চালায়। হামলায় মাজেদা বেগম মারাত্মক জখম হয়, ও তার স্বামী রওশন আলী এবং কন্যা রিমা আক্তার আহত হয়। আহতদের মধ্যে মাজেদা বেগমের মাথায় হামলাকারীরা
দায়ের কোপ দেয়। এসময় মারাত্মক জখমের স্বীকার মাজেদা বেগমকে মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে । তার মাথায় একাধিক সেলায় দিতে হয় এবং আহত স্বামী ও তার কন্যা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। আহত মাজেদা বেগম এ প্রতিবেদককে বলেন, নাজমুল হোসেন একাধিক মাদক মামলার আসামী। এই হামলায় শেষ নয় ইতিপূর্বে ৬ ডিসেম্বর ২০২৩ সালেও আমিসহ আমার পরিবারের উপর হামলা করে।সে সময় তাদের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দিলে ভবিষ্যতে এধরণের হামলা করবে না মর্মে মিমাংসা করা হয়। অথচ সে এখন বেপরোয়া হয়ে উঠেছে। সে কাউকে ভয় পায় না। আমাকে দায়ের কোপ দিয়ে বলে বেড়াচ্ছে থানা পুলিশ আমাকে কেউ কিছু করতে পারবে না। এমতবস্থায় ভুক্তভোগী মাজেদা বেগম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে। তাদের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারটি। এ রিপোর্ট লেখা পর্যন্ত একটি মামলার প্রস্তুতি চলছিল বলে ভূক্তভোগীরা জানান। এ ঘটনায় হামলাকারীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ