শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এক সর্ণকার চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ

সাতক্ষীরায় চাঁদা না দেওয়ায় মো. আজিজুর রহমান তাপ্পু নামের এক স্বর্ণকারকে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। এঘটনায় আহত ওই স্বর্ণকারের বোন মোছা. মর্জিনা খাতুন সাতক্ষীরা সদর থানায় একটি এজহার দাখিল করেছেন।

এজহারে তিনি উল্লেখ করেন, তার ভাই মো. আজিজুর রহমান তাপ্পু একজন স্বর্ণকার। তারা সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় নতুন বাড়ি নির্মাণ করায় একই এলাকার আশরাফ গাজীর নেশাগ্রস্থ ছেলে মো. সাকিব গাজী তার ভাইয়ের কাছে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তার দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে সে তার ভাইকে ভয়ভীতি ও ক্ষতিসাধনের হুমকি দেন।

এবস্থায় শুক্রবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তার ভাই দোকান থেকে বাড়ি যাওয়ার সময় সাতক্ষীরা শহরের নিউ মার্কেটের পেছন এলাকায় সাকিব গাজী তার বাবা আশরাফ গাজী ও মা শীলা বেগমসহ অজ্ঞাত আরও কয়েকজন মিলে তাকে ঘিরে ধরেন। কিছু বুঝে ওঠার আগেই সাকিব গাজী আজিজুর রহমান তাপ্পুর মাথায় চাপাতি দিয়ে কোপ মেরে রক্তাক্ত করে। পরে তারা তাপ্পুকে লাঠি দিয়ে পিটিয়ে হাড় ভাঙ্গা জখম করে। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তারা তাপ্পুকে হুমকি দিয়ে চলে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাকিব গাজীর মা শীলা বেগম বলেন, চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। অন্য একটি বিষয়কে কেন্দ্র করে আমার ছেলে ও তাপ্পুর মধ্যে হাতাহাতি হয়েছে। তাপ্পুর পরিবার বিষয়টিকে ভিন্নখাতে নিয়ে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ করছেন।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার এসআই আব্বাস বলেন, এজহারের কপি হাতে পেয়েছি। ঘটনার তদন্ত করে সত্যতা পেলে অভিযোগ গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী