শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিজিবি সিও’র স্ত্রীর বহনকারী গাড়ির ধাক্কায় নিহত এক কাঠমিস্ত্রী

সাতক্ষীরায় বিজিবি অধিনায়কের স্ত্রীকে বহনকারী প্রাইভেটকারের ধাক্কায় প্রান গেল এক স্থানীয় এক কাঠমিস্ত্রীর

সাতক্ষীরায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় একজন কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ অক্টোবর)  বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা মোড়ে এই ঘটনা ঘটে।

নিহতের নাম সাইফুল ইসলাম(৪০)। তিনি সাতক্ষীরার বকচরা এলাকার লোকমান আলীর ছেলে। এ ঘটনায় চালকও প্রাইভেটকার সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

পুলিশ হেফাজতে থাকা প্রাইভেট কার চালক সুজন শেখ (৩৬)। তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা।

উল্লেখ্য, ঘাতক প্রাইভেটকারটি সাতক্ষীরা বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলামের স্ত্রীকে বহন করে নিয়ে যাচ্ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে সাইকেল চালিয়ে বড় বাজারে যাওয়ার সময় বকচরা এলাকায় কাঠমিস্ত্রী সাইফুল ইসলাম এক ব্যক্তির সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় পিছন থেকে দ্রুতগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো -গ-২৩-৭২১৯) সাইফুলকে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা চালক সুজন শেখকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং সেটি ভাংচুর করে।
আটককৃত সুজন শেখ নীলডুমুর বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলামের প্রাইভেটকার চালান। বুধবার সকালে ঢাকা থেকে বিজিবির ওই কর্মকর্তার স্ত্রীকে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনি ১৭ বিজিবি ব্যাটালিয়নে পৌছে দেওয়ার জন্য বের হন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স ম কাইয়ূম জানান, ঘাতক প্রাইভেটকারটি ও তার ড্রাইভারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সবকিছু পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম জানান, অসাবধানতা বশতঃ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি আমার স্ত্রীকে বহন করছিল। নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরন দেওয়া হবে বলে জানান তিনি

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল