শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মেডিসিন ব্যাংক স্থাপন করলো হিউম্যানিটি ফার্স্ট

সাতক্ষীরায় মেডিসিন ব্যাংক স্থাপন করলো হিউম্যানিটি ফার্স্ট।

অন্যের দেওয়া টাকা কিংবা ঔষধে চিকিৎসা পাবে দুস্থ রোগীরা, এমনই ভাবনার বাস্তব রুপ দিলো মানবিক সংগঠন ‘হিউম্যানিটি ফার্স্ট’।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট সংলগ্ন সাতক্ষীরা মেডিসিন শপে স্থাপন করা হয় ব্যতিক্রমী মেডিসিন ব্যাংক।

নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সাধারণ সম্পাদক ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম ঔষধ দিয়ে মেডিসিন ব্যাংকটির উদ্বোধন করেন।

হিউম্যানিটি ফার্স্টের পরিচালক প্রভাষক ইদ্রিস আলী বলেন, ফার্মেসি থেকে ঔষধ কেনার সময় এখানে আপনি প্রয়োজনীয় কিছু ঔষধ রেখে যেতে পারেন। অথবা আপনার বাসায় পড়ে থাকা অব্যবহৃত মেয়াদ থাকা ঔষধ এই মেডিসিন ব্যাংকে রাখতে পারেন। অথবা আপনি হয়তো ১০০০ টাকার ঔষধ কিনছেন। অন্তত ১০ টা টাকা আমাদের মেডিসিন ব্যাংকে রাখতে পারেন। আপনার রাখা ঔষধ অথবা টাকা দিয়ে ঔষধ কিনতে পারেনা এমন ব্যক্তিদের ঔষধ কিনে দেওয়া হবে। পর্যায়ক্রমে পুরো শহরে এই মেডিসিন ব্যাংক স্থাপন করার পরিকল্পনা আছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিসিন শপের পরিচালক মোস্তফা মনোয়ার মিল্টন, হিউম্যানিটি ফার্স্টের সেচ্ছাসেবক শাহিন বিল্লাহ, মাসুদ রেজা, আছাউর রহামন, মাহদী হাসান, শেখ শাকিল হোসেন, মঙ্গল মন্ডল, আরাফাত রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন