সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলার ৪টি সরকারি বালু মহল ইজারা প্রদান

বাংলা ১৪২৮ সালের জন্য সাতক্ষীরা জেলার ৪টি সরকারি বালু মহল ইজারা প্রদান করা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)’র কার্যালয়ে ৪টি বালু মহলের বিপরীতে ৯জন দরপত্র প্রদানকারীদের উপস্থিতিতে সরকারি কাঙ্খিত চাহিদার অতিরিক্ত সর্বোচ্চ দরদাতাদের মাঝে এ ৪টি বালু মহল প্রাথমিকভাবে ইজারা প্রদান করা হয়েছে।

জানা গেছে, গত ৫ এপ্রিল সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকায় বালু মহল ইজারা প্রদানের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ৭ এপ্রিল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪টি সরকারি বালু মহল ইজারা প্রদানের জন্য দরপত্র আহবান করা হয়।
এসময় ৪টি বালু মহলের বিপরীতে ৯টি দরপত্র জমা পড়ে। দুপুর ২টায় সকলের উপস্থিতিতে এবং কারও কোন আপত্তি না থাকায় ৯টি দরপত্রের মধ্যে ৪জন সর্বোচ্চ দরদাতাদের প্রাথমিকভাবে নির্বাচিত করে ইজারা প্রদান করা হয়।

সরকারি কাঙ্খিত চাহিদার অতিরিক্ত সর্বোচ্চ দরদাতা হিসাবে আশাশুনি বালু মহল ৪ লক্ষ ৫০ হাজার টাকায় ইজারা পেয়েছেন খলিলুল্লাহ, খানজিয়া বালু মহল ৯লক্ষ ৪৭ হাজার টাকায় ইজারা পেয়েছেন বাবুল আফসার, চরশ্রীপুর বালু মহল ১১ লক্ষ ৬৫ হাজার টাকায় ইজারা পেয়েছেন কুদ্দুস, টাউন শ্রীপুর সরকারি বালু মহল ৭ লক্ষ ১৮ হাজার টাকায় ইজারা পেয়েছেন আলহাজ মো. আল ফেরদাউস আলফা।

সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর কার্যালয় থেকে সরকারি বালু মহল ইজারা বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত

জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা) আসন-৩২৪ এর সংসদ সদস্য সাতক্ষীরা-১,২,৩,৪ আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস

“সবুজ জ্বালানির ব্যবহার বাড়াই, নির্মল বায়ুর নীল আকাশ চাই এই স্লোগানকে সামনেবিস্তারিত পড়ুন

৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

ভাগ্য বদলের আশায় স্বজনদের মুখে হাসি ফোটাতে সুদূর লেবাননে পাড়ি জমিয়েছিলেন তরুণবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার