শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী কতৃক মামলা দায়ের

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের হুমকি দেওয়া এবং ঘুষ প্রদানের অভিযোগে জেলা পরিষদ সদস্য এড. শাহনেওয়াজ পারভীন মিলির বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী নাজমুন্নাহার মুন্নি ৭ নভেম্বর ২২ তারিখে সাতক্ষীরা সদর আমলী আদালতে মামলা দায়ের করেন। যার নং সি আর ১৩৩৯/২২(সাত)। ধার্য্য তারিখ ১৮ জানুয়ারি ২০২৩। মামলাটি আমলে নিয়ে আদালত তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেন সুলতানপুর গ্রামের মরহুম এড শেখ আসিফ ইকবাল হীরকের স্ত্রী নাজমুন্নাহার মুন্নি তার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী ছিলেন, পুরাতন সাতক্ষীরার মৃত এস এম আবু নেছার সিদ্দিকের কন্যা শাহনেওয়াজ পারভীন মিলি।

নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য শাহনেওয়াজ পারভীন মিলি মরিয়া হয়ে ওঠেন এবং ভোটারদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনকরাসহ জখমের হুমকি ধামকি প্রদর্শন করে আসছিলেন। একপর্যায়ে নিজের বিজয় নিশ্চিত করতে ভোটার প্রতি ৭ হাজার টাকা ঘুষ প্রদান করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার হয়েছে।

এনিয়ে ভুক্তভোগী মুন্নী প্রতিবাদ করায় তাকে হত্যাসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করেন শাহনেওয়াজ পারভীন মিলি। যা নির্বাচনী আচরণ বর্হিভূত এবং আইনত দন্ডনীয় অপরাধ। এঘটনায় ভুক্তভোগী নাজমুন্নাহার মুন্নি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস