বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পোস্ট অফিসে অভিনব কায়দায় গ্রাহকের ২ লক্ষ টাকা চুরি!

সাতক্ষীরা সরকারি পোস্ট অফিসের ভেতর থেকে অভিনব কায়দায় এক গ্রাহকের ২ লক্ষ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শহরের বাঁকাল খেয়াঘাট এলাকার কার্তিক চন্দ্রের পুত্র নিতাই চন্দ বু্ধুক বলেন, সাতক্ষীরা সরকারি পোস্ট অফিসের কর্মকর্তাদের অব্যবস্থাপনার কারণে আমার দুই লাখ টাকা খোয়া গেলো।
এ ঘটনায় তিনি অজ্ঞাত তিনজনের নামে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নিতাই তাহার পিতা মাতা কে নিয়ে গত ২৬ জুলাই রবিবার দুপুর ১ টায় সাতক্ষীরা সরকারি পোস্ট অফিসে ২ লক্ষ টাকা জমা দেওয়ার জন্য যান। ভিতরে ক্যাশ টেবিলে টাকা গোনার সময় একজন গায়ে হাত দিয়ে বলে টাকা নিচে পড়ে গেছে। নিতাই চন্দ্র মাথা নিচু করলে অজ্ঞাতনামারা পাঁচশো টাকার ৪টি বান্ডিল নিয়ে চলে যায়। পরে অজ্ঞাতনামাদের আর ভেতরে বাইরে কোথাও পাওয়া যায়নি। পোস্ট অফিসে সিসি ক্যামেরার ফুটেজে অজ্ঞাত তিনজনকে টাকা নিয়ে বাইরে যেতে দেখা যাচ্ছে।

ভুক্তভোগীরা টাকা উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি করে জেলা পুলিশ সুপার মহোদয় এর হস্তক্ষেপ কামনা করছে।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেছেন, ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। আমি নিজে যেয়ে সরকারি পোস্ট অফিসে তদন্ত করেছি। অজ্ঞাত প্রতারক চক্রদের চিহ্নিত ও আটকের জন্য কাজ করছে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া