রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির সাথে ত্রৈমাসিক সভা

সাতক্ষীরা পৌরসভার ওয়াস ব্যবসায়ী সংগঠনের সাথে এক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে সংগঠনের কার্যালয়, পুরাতন সাতক্ষীরা (জিয়া হলের সামনে) পৌরসভার প্রান্তিক এলাকায় ওয়াস সুবিধা বাঞ্চিত এলাকার মানুষের মাঝে ওয়াস সেবা প্রদানের লক্ষে ওয়াস ব্যবসায়ীদের মধ্যে সমবায় সমিতির কার্যক্রম জোড়দারকরণ বিষয়ে আলোচনা করা হয়।

সাতক্ষীরা পৌরসভার ওয়াস সমবায় সমিতির সভাপতি শেখ হাবিবুর রহমান রিন্টুর সভাপতিত্বে ও সম্পাদক সমিত কুমার ঘোষ’র সঞ্চলনায় অনুষ্ঠেয় সভায় উপস্থিত ছিলেন ফরিদা পারভিন, জেসমিন আরা, রাবেয়া পারভিন, মোঃ আল আমিন, মোঃ আলফাজ উদ্দিন, মোঃ হাতেম গাজী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল কাদের, মোঃ রবিউল ইসলামসহ অন্যান্য।

সমবায় সমিতির পরিচালনার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উপজেলা সমবায় অফিসার খান তৈয়েবুর রহমান।

সংগঠনের একটি ব্যাংক হিসাব খোলা, শেয়ার ক্রয় ও সঞ্চয় করা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া ওয়াস ব্যবসায়ীদের মধ্যে একতা, গুণগতমানের পণ্য উৎপাদন ও ওয়াস বিষয়ক সুবিধা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সংগঠনের মাধ্যমে পৌরসভার ওয়াস সুবিধা বঞ্চিত মানুষের মাঝে উন্নত সেবা নিশ্চিত হবে।

এইচপি সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন মৃনাল কুমার সরকার, মোঃ শরিফুল ইসলাম খান ও নন্দিতা রানী দত্ত।

উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন