সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন।। সভাপতি বাপী, সম্পাদক সুজন

উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২১-২২।

নির্বাচনে ১৩টি পদের মধ্যে বাপী-হাবিব-সুজন পরিষদের ১২জন ও রামকৃষ্ণ-কচি-কাসেম পরিষদের ১জন জয়লাভ করেছেন।

সভাপতি পদে মমতাজ আহমেদ বাপী ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী রামকৃষ্ণ চক্রবর্তী পেয়েছেন ৪৮ ভোট।

সহ-সভাপতি পদে হাবিবুর রহমান হাবিব ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল ওয়াজেদ কচি পেয়েছেন ৫১ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী সুজন ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আবুল কাসেম পেয়েছেন ৪৩ ভোট। এই পদে অপর প্রার্থী শেখ আহসানুল রহমান রাজিব পেয়েছেন ৫ ভোট।

যুগ্ম সম্পাদক পদে রামকৃষ্ণ-কচি-কাসেম পরিষদের একমাত্র প্রার্থী আব্দুল জলিল ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ইয়ারব হোসেন পেয়েছেন ৫১ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে এমন ইদুজ্জামান ইদ্রিস ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রবিউল ইসলাম পেয়েছেন ৪১ ভোট।

অর্থ সম্পাদক পদে শেখ মাসুদ হোসেন ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোশারফ হোসেন পেয়েছেন ৪৬ ভোট।

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কৃষ্ণমোহন ব্যানার্জি পেয়েছেন ৪৩ ভোট।

দপ্তর সম্পাদক পদে শেখ ফরিদ আহমেদ ময়না ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম খলিল পেয়েছেন ৪৭ ভোট।

নির্বাহী সদস্য এর পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল গফুর সরদার (৫৭ ভোট), মকসুদুল হাকিম (৬০ ভোট), মাসুদুর জামান সুমন (৫৫ ভোট), এম শাহীন গোলদার (৫৭ ভোট) ও সেলিম রেজা মুকুল (৫৪ ভোট)।
এই পদে অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা পেয়েছেন- আব্দুস সামাদ ৪৬ ভোট, এড.খায়রুল বদিউজ্জামান ৪৪ ভোট, গোলাম সরোয়ার ৪৬ ভোট, ফারুক রহমান ৪৪ ভোট ও সৈয়দ রফিকুল ইসলাম শাওন ৪৩ ভোট।

শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত এই নির্বাচনে বাপী-হাবিব-সুজন পরিষদ ও রাম-কচি-কাসেম পরিষদের মোট ২৬ জন প্রার্থী ও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র একজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কশিনারের দায়িত্ব পালন করেন জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির।
সহযোগী হিসেবে ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার শেখ শরিফুল ইসলাম ও অফিস সহকারী রাসেল রানা।

সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে এই ভোট গ্রহন চলে দুপুর ২টা পর্যন্ত।

এবারের নির্বাচনে ১০৪ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন

সাতক্ষীরার ঐতিহ্যবাহী সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন টিভিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার সোমবার (১০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • আহত ছাত্রদল নেতা বাপ্পিকে হাসপাতালে দেখতে গেলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ
  • সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা
  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন