মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-৪ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরা-৪ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখা। রোববার সকাল ১১টায় উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী গাজী নজরুল ইসলাম।

গাজী নজরুল ইসলাম বলেন, “শ্যামনগর বাংলাদেশের বৃহত্তম উপজেলা। এই উপজেলার একাংশ বাদ দিয়ে সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত জনগণের সঙ্গে অবিচার। ২০০৮ সালের আগের কাঠামো অনুযায়ী সাতক্ষীরা-৫ নামে আসনটি পুনর্বহাল করতে হবে। তা না হলে শ্যামনগর ও কালিগঞ্জ নিয়ে একটি যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ আসন গঠন করা হোক।”

তিনি আরও বলেন, “এই সীমানা পরিবর্তনের ফলে স্থানীয় জনগণের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এটি জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার হরণ এবং অবাধ, নিরপেক্ষ নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, সীমানা পুনর্বিন্যাস বাতিলের দাবিতে দলটি রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে। পাশাপাশি, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণেরও ঘোষণা দেন গাজী নজরুল ইসলাম। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন কমিশন দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল করিম, যুব জামায়াত সভাপতি সাঈদী হাসান বুলবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনের মাধ্যমে সীমানা পুনর্বিন্যাস নিয়ে জনমনে বিরাজমান অসন্তোষ ও উদ্বেগ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ

বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে সুন্দরবন সংলগ্ন প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর সক্রিয়বিস্তারিত পড়ুন

বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ

ফারুক রহমান, সাতক্ষীরা: “আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীকে কেন্দ্রে রেখে বাঘের ভবিষ্যৎ সুরক্ষিতবিস্তারিত পড়ুন

নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ

উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয়জল সংরক্ষণ, প্লাস্টিক দূষণ হ্রাস এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়েবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • পানির অধিকার নিয়ে দেশের প্রথম উপকূলীয় পানি সংসদ