বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৌরভকে দেখতে আসছেন দেবী শেঠি

অসুস্থ সৌরভ গাঙ্গুলিকে এবার দেখতে আসছেন প্রখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী শেঠি ও তার টিম। সৌরভের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী হবে, তা নিয়েও সিদ্ধান্ত দেবেন তিনি। হাসপাতাল সূত্রে এমনটাই জানা গেছে।

সোমবার (৪ জানুয়ারি) ডাক্তার শেঠি ও তার টিমের কলকাতায় আসার কথা ছিল। কিন্তু সোমবার নয়, মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে কলকাতায় পৌঁছবেন ডাক্তার দেবী শেঠি।

সৌরভ গাঙ্গুলির সার্জারির প্রয়োজন পড়বে না। তবে তার হার্টে থাকা দুটি ব্লকেজের চিকিৎসার পরবর্তী ধাপ কী হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন দেবী শেঠি ও তার টিম।

এদিকে সৌরভকে হাসপাতালে দেখতে আসেন ভারতের কমিউনিস্ট পার্টির নেতা সীতারাম ইয়েচুরি। এর আগে সৌরভকে দেখতে মমতা ব্যানার্জি ও বিজেপির অনেক নেতাকর্মী আসেন। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

সৌরভের চিকিৎসার জন্য ৫ সদস্যবিশিষ্ট মেডিকেল টিম গঠন করা হয়েছে। কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জনদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে সাবেক এই ভারতীয় অধিনায়কের। সৌরভের হার্টে তিনটি ব্লকেজ ছিল। এর মধ্যে একটিতে স্টেন্ট বসানো হয়েছে। তবে এখন পর্যন্ত জানা গেছে এনজিওপ্লাস্টির মাধ্যমেই বাকি দুটি ব্লকেজে স্টেন্ট বসানো হতে পারে।

এদিকে মেডিকেল টিমের পক্ষ থেকে জানানো হয়, সৌরভের পুরোপুরি সুস্থ হতে কয়েক সপ্তাহ লাগতে পারে।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী