রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বপ্ন থেকে বাস্তবতা: ধর্মীয় শিক্ষার আলো ছড়াচ্ছে জামতলার হাফিজিয়া মাদরাসা

শার্শার জামতলা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার অধ্যায়নরত ছাত্রদের মাসিক মূল্যায়নের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় মাদ্রাসার হলরুমে প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল হাকিম এর পরিচালনায় এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রভাষক কলারোয়া রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান ফারুকী।

অতিথি তার বক্তব্যে বলেন-
আজকের শিশুরাই দেশ ও জাতির আগামী দিনের কর্ণধার। তারাই যোগ্য নেতৃত্ব দিয়ে দেশকে একদিন সমৃদ্ধির শিখরে নিয়ে যাবে। তাই দেশের জন্য আদর্শ নাগরিক তৈরিতে দ্বীনি শিক্ষা তথা কুরআনিক শিক্ষা অতীব জরুরী।

আমাদের ধারণা যে, কুরআন বহু উচ্চমার্গীয় এমন এক অবোধগম্য মহাগ্রন্থ, যা বুঝা আমাদের পক্ষে মোটেই সম্ভব নয়। তাই, এই মহাগ্রন্থ শুধু পড়ে যাও, চুমু খাও, বুকে লাগাও, এরপর কাফনের বেঁচে যাওয়া কাপড়ে মুড়িয়ে শোকেসে সাজিয়ে রেখে দাও!
এ ধারণা সঠিক নয় বরং মহাগ্রন্থ আল কুরআন সহজ,বোধগম্য ও প্রাঞ্জল এক জীবন্ত গ্রন্থ।

কাঠের রেহালের ঠক ঠক আওয়াজ, স্বয়ংক্রিয়ভাবে দুলতে দুলতে পড়া, উস্তাদের তীক্ষ্ণ দৃষ্টি মনোজগতকে এক আলাদা অনুভূতি তৈরি করে। আর এভাবে তৈরি হয় একেক কুরআনের হাফেজ তথা সত্যিকার অর্থে কুরআনের পাখি।

সভাপতি তার বক্তব্যে বলেন-অনেক আগে থেকেই স্বপ্ন ছিল নতুন এক ধরনের হেফজখানা করার যেখানে ছোট ছোট বাচ্চারা অর্থসহ হিফয করবে আল কুরআন। কুরআনের মাহাব্বাতের বীজ বপন হবে তাদের কচি মনে। কুরআনের আলোকে সাজিয়ে নেবে তাদের জীবন। সাথে সাথে সেবা, শৃঙ্খলা, সততা, জ্ঞান, দক্ষতা নিয়ে দেশের কল্যাণে ছড়িয়ে পড়বে বিশ্বময়।
অনুষ্ঠানে অক্টোবর মাসে যে সমস্ত শিক্ষার্থীরা শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা তথা সামগ্রিকভাবে ভালো করেছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সর্বশেষ অতিথি দোয়া ও মুনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে আবেদন করলে সে আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমান প্রেক্ষাপটে সার্বিক অবস্থা পর্যালোচনা করে হাফিজিয়া মাদ্রাসার কার্যক্রম গত ১২ জুলাই থেকে চালু করার অনুমতি প্রদান করেন সরকার।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি