শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাফ ভাড়া দিতে চাওয়ায় ছাত্রীকে ধর্ষ‌ণের হুম‌কি, প্রতিবাদে বিক্ষোভ

২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের হুমকি দেওয়া বাসের হেলপারকে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।

রোববার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর বকশিবাজার মোড়ে সড়ক অবরোধ করেন কলেজটির শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত বাসের হেলপারকে গ্রেফতারসহ তিন দফা দাবি জানিয়ে দুপুর ১২টার দিকে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা।

তাদের দাবির মধ্যে রয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের হুমকি দেওয়া বাসের হেলপারের গ্রেফতার ও শাস্তি, বাসে নারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা, সারা দেশে শিক্ষার্থীদের হাফপাস চালু করা।

এর আগে সকাল ৯টা থেকে রাজধানীর বকশিবাজার মোড়ে সড়ক অবরোধ করেন তারা।

বাসে ধর্ষণের হুমকি: ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত

আন্দোলনরত শিক্ষার্থী মোছা. মোবাশ্বিরা বলেন, হাফভাড়া দিতে চাওয়ায় আমাদের এক বোনকে ধর্ষণের হুমকি দিয়েছে একটি বাসের হেলপার। এটা খুবই উদ্বেগজনক। আমরা এই ঘটনার বিচার চাই।

তিনি বলেন, আমরা নারীরা বাসে নানা হয়রানির শিকার হই। নানা অশোভন আচরণ করে বাসের হেলপাররা। আমরা এর প্রতিকার চাই। আমাদের হাফ ভাড়া নিতে হবে, সেই দাবিও জানাই।

অপর এক শিক্ষার্থী বলেন, বাসে উঠতে চাইলে বাস থামায় না। আবার নামার সময় ভালোভাবে নামায় না। আবার নানা ধরনের হয়রানি করে। এসব থেকে পরিত্রাণ চাই আমরা।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন

শিক্ষা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার সংযোগ উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব, কর্মসংস্থানবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী

জুলাই অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদ প্রতিরোধে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে: অর্থমন্ত্রী
  • খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে: শিক্ষামন্ত্রী
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর