বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা পৃথিবীর ইতিহাসে বিরল : এমপি রবি

২৫ মার্চ গণহত্যা সম্পর্কের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের আয়োজনে পরীক্ষার হলরুমে মেডিকেল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শঙ্কর প্রসাদ বিশ্বাস’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গণহত্যা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ১৯৫২, ১৯৭১ সালের ২৫ মার্চ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ ও ১৫-ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবার এবং জাতীয় চারনেতার রুহের মাগফিরাত কামনা ও শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্থানি সামরিক বাহিনী ঠান্ডা মাথায় নিরস্ত্র, নিরপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা পৃথিবীর ইতিহাসে বিরল। ২০১৭ সাল থেকে এ দিনটি ‘গণহত্যা দিবস’ হিসেবে স্মরণ করা হচ্ছে। একটি জনগোষ্ঠীর স্বাধিকারের দাবিকে চিরতরে মুছে দিতে ঢাকায় চালানো ওই হত্যাযজ্ঞের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সার্চলাইট’। ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্থানি বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। বঙ্গবন্ধুর সেই স্বাধীনতার ঘোষণার মধ্য বাঙালী মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯মাস যুদ্ধ করে স্বাধীনতা লাভ করে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. এ কে. এম আজিজুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী আরিফ আহমেদ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক কো- অর্ডিনেটর অধ্যাপক ডা. এ. এইচ. এস. এম কামরুজ্জামান, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. মো. আজমল হোসেন প্রমুখ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ইন্টার্নী চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২