রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫৮ বছর পর সর্বনিম্ন তাপমাত্রা দিল্লিতে, ভারতে তীব্র শীতের শঙ্কা!

গত ৫৮ বছরে প্রথমবার। শীতলতম অক্টোবর মাস দেখল দিল্লি। এমনই দাবি করেছে ভারতীয় আবহাওয়া দফতর।

এবছর অক্টোবর মাসে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রার গড় ছিল ১৭.২ সেলসিয়াস।

১৯৬২ সালের পর এই অক্টোবর মাসে এই প্রথম দিল্লির তাপমাত্রা এতটা নীচে নামল। শেষবার ১৯৬২ সালে অক্টোবর মাসে রাজধানী দিল্লির গড় সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

সাধারণত অক্টোবর মাসে দিল্লির গড় সর্বনিম্ন তাপমাত্রা থাকে ১৯.১ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৬ বছরে যা সর্বনিম্ন। শেষ বার ১৯৯৪ সালে দিল্লির তাপমাত্রা এতখানি নেমেছিল। শেষ বার ১৯৯৪ সালের ৩১ অক্টোবর দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। বছরের এই সময় দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির আশেপাশে থাকা উচিত বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

ভারতের আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে দিল্লির আকাশ একেবারেই পরিষ্কার। মেঘের কোনও আচ্ছাদন নেই। যার ফলে তাপমাত্রা এতখানি কমে গেছে। মেঘের চাদরে ধাক্কা খেয়ে পৃথিবী থেকে নিঃস্বরিত ইনফ্রারেড রশ্মি অনেক সময় ফিরে আসে। যার ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়।

কিন্তু মেঘ না থাকায় এই মুহূর্তে তা হচ্ছে না। পাশাপাশি, বেশি জোরে বাতাস না বওয়ায় কুয়াশাও তৈরি হচ্ছে। ১৯৩৭ সালের ৩১ অক্টোবর দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল, যা সর্বকালীন রেকর্ড।
সূত্র : নিউজ এইটটিন।

একই রকম সংবাদ সমূহ

যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?

২০২৬ সালের আগস্টের শেষদিকে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে উচ্চপর্যায়ের কূটনৈতিকবিস্তারিত পড়ুন

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩