বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৭ শর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স-মাস্টার্সের ফাইনাল পরীক্ষা, ব্যবহারিক ক্লাস ও মৌখিক পরীক্ষা নেয়ার অনুমোদন দেয়া হয়েছে। এক্ষেত্রে মানতে হবে সাতটি নির্দেশনা।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইতোমধ্যে এ নির্দেশনা সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স-মাস্টার্সের ফাইনাল বর্ষের ব্যবহারিক ক্লাস এবং পরীক্ষা ও মূল্যায়ন কীভাবে হবে- সে বিষয়ে নির্দেশনা চেয়ে উল্লেখযোগ্যসংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউজিসিতে আবেদন করে। এর ভিত্তিতে সাতটি নির্দেশনা মেনে চলার শর্তে পরীক্ষা নেয়ার অনুমোদন দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, শুধু অনার্স ও মাস্টার্স পর্যায়ের সর্বশেষ সেমিস্টারের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেয়া যাবে, দিনে কোনো প্রোগ্রামের একটির বেশি ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেয়া যাবে না, স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা (যেমন- বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ব, ক্যাম্পাস ও ক্লাসে স্যানিটাইজার সরবরাহ নিশ্চিতকরণ ইত্যাদি) কঠোরভাবে অনুসরণ করতে হবে।

আরও বলা হয়েছে, প্রতি ক্লাসে একসঙ্গে ১০ শিক্ষার্থীর অংশগ্রহণে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে ক্যাম্পাসে আগমন এবং শেষ হওয়ার ১০ মিনিটের মধ্যে প্রস্থান নিশ্চিত করতে হবে, ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার হলে প্রতি শিক্ষার্থীর মাঝে ন্যূনতম ছয় ফুট দূরত্ব থাকতে হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও উল্লেখিত দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত এবং ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার কারণে কোনো শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার ব্যবস্থা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে নিতে হবে। এ ব্যাপারে কমিশন কোনো দায়ভার নেবে না।

একই সঙ্গে গত ৭ মে ইউজিসি থেকে জারি করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস ও পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন এবং শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত বিষয়ে নির্দেশনা দেয়া হয়। এ নির্দেশনায় ল্যাবরেটরিভিত্তিক সব কোর্সের ব্যবহারিক ক্লাস এবং পরীক্ষা ও মূল্যায়ন করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরই অতিরিক্ত সময় বরাদ্দ করে সরাসরি শ্রেণিকক্ষে সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয়। বর্তমানে ব্যবহারিক ও ফাইনাল পরীক্ষা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী