রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গায় মহিলা আ’লীগের নারী সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় চন্দনপুরের বয়ারডাঙ্গায় মহিলা আ’লীগের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গকন্যা শেখ হাসিনা ও উন্নয়নে বাংলাদেশ শীর্ষক আলোচনাকে পাথেয় করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার(২২ অক্টোবর) বিকালে চন্দনপুর ইউনিয়নের ৭ নং বয়ারডাঙ্গা ওয়ার্ডে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্নার সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, চন্দনপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সাবেক সভাপতি আনোয়ার হোসেন সাধারন সম্পাদক মফিজুল ইসলাম, মহিলা আ’ লীগ যুগ্ম সাধারন সম্পাদক পারভিন আক্তার, সাংগঠনিক সম্পাদক মনোয়ারা পারভীন সহ অসংখ্য তৃণমূল স্তরের মহিলা আ’লীগ নেতৃবৃন্দ।

সমাবেশটি পরিচালনা করেন উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী ইউপি সদস্য রহিমা বেগম কাজল। বক্তারা, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যোগাযোগ, স্বাস্থ্য, বিদ্যুৎ, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন দপ্তরের উন্নয়নের চিত্র তুলে ধরেন। আরো বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় নারীদের অবদানের কথা তুলে ধরে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদেরকে জয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা