রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিরপরাধ ফিলিস্তিনিদের মানবতাকে উপেক্ষা করা যায় না: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন—ফিলিস্তিনের সাধারণ মানুষকে রক্ষা করার জন্য তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন।

বাংলাদেশ সময় রোববার রাত ৮টার দিকে নিজের অ্যাক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্টে এমন দাবি করেন বাইডেন।

পোস্টের শুরুতেই ইসরায়েলের আত্মরক্ষার বিষয়টি টেনে আনেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি লিখেছেন, ‘আত্মরক্ষার অধিকার আছে ইসরায়েলের। আজ কিংবা সব সময় নাগরিকদের রক্ষা করার জন্য তাদের যা কিছু প্রয়োজন তা আমাদের নিশ্চিত করতে হবে।’

সংঘাত পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে তিনি লিখেছেন, ‘একই সময়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমি আলোচনা করেছি—কীভাবে ইসরায়েলকে যুদ্ধের আইন মেনে কাজ করতে হবে। এর মানে দাঁড়ায়, যতটা সম্ভব যুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে হবে।’

বাইডেন আরও লিখেছেন, ‘আমরা নিরীহ ফিলিস্তিনিদের মানবতাকে উপেক্ষা করতে পারি না; যারা কেবল শান্তিতে থাকতে চায়। এ জন্য আমি গাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার চালান পাঠাতে একটি চুক্তি সুরক্ষিত করেছি।’

সবশেষে মার্কিন প্রেসিডেন্ট দ্বি-রাষ্ট্র সমাধানের কথা উল্লেখ করেন এবং বলেন, ‘আমরা একটি দ্বি-রাষ্ট্র সমাধান বাতিল করে দিতে পারি না।’

একই রকম সংবাদ সমূহ

বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, সবচেয়ে বেশি খাবার নষ্ট করে মালদ্বীপ

বিশ্বজুড়ে পরিবেশন করা প্রতি পাঁচ প্লেট খাবারের প্রায় এক প্লেটই শেষ পর্যন্তবিস্তারিত পড়ুন

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা