আগস্ট, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনে সেলাইমেশিন বিতরণ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০ তম জন্মদিন উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতিক’- প্রতিপাদ্যে কলারোয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবিস্তারিত পড়ুন
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে কলারোয়ায় আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮আগস্ট) বিকালে পৌরসদরের পশুহাট মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সভায় দলটির সিনিয়র সহ-সভাপতি মাস্টার খায়বার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত পৌরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে বাসস্ট্যান্ডস্থ বিশ্বাস মার্কেটের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়ানুষ্ঠান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর শহরের উত্তর পলাশপোলস্থ ‘বায়তুল ফালাহ্ জামে মসজিদ’ এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বায়তুল ফালাহ্ জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কুদ্দুস এর আমন্ত্রণে অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ। তিনি বলেন, বঙ্গমাতা মহিয়সী নারী।বিস্তারিত পড়ুন
নড়াইলে সমাহিত হলেন পর্বতারোহী রত্না

নড়াইলে নিজ জন্মভূমিতে সমাহিত হলেন রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পর্বতারোহী রেশমা নাহার রত্না। শুক্রবার (৭ আগস্ট) জাতীয় সংসদ ভবন এলাকা সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার মধ্যরাতে তার মরদেহ নড়াইলের জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের বাড়িতে এসে পৌছায়। এসময় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রেশমা মুক্তিযোদ্ধা আফজালবিস্তারিত পড়ুন
বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে তালায় আলোচনা সভা

সাতক্ষীরা তালায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহধর্মিণী ফজিলাতুন্নেছা বেগমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের কার্যলয়ে মহিলা অধিদপ্তরের আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ আব্দুল আওয়াল। এসময় দুঃস্থ নারীদের মাঝেবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরার ঘোনাকে হারিয়ে স্বাগতিকদের জয়

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরার ঘোনা কে হারিয়ে স্বাগতিকরা জয় লাভ করেছে। শনিবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরার ঘোনা ফুটবল দল বনাম কেঁড়াগাছি ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শুরুতে উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ১১মিনিটে কেঁড়াগাছির ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার শরিফ একটি গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির ৯ মিনিটে ঘোনার ১৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার নজরুল ১টি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।বিস্তারিত পড়ুন
শার্শায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার ৯০তম জন্মদিনে আলোচনা ও দোয়ানুষ্ঠান

যশোরের শার্শা উপজেলা অডিটোরিয়াম কক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহত হন বঙ্গমাতা ফজিলাতুননেছা। শনিবার (৮ই আগস্ট) সকাল ১১টায় শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন
কেশবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র জন্মবার্ষিকীতে আলোচনা ও সেলাই মেশিন বিতরণ

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভিডিও কনফারেন্স, আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ ৮ আগস্ট উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী। আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেরালকাতায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা

কলারোয়ার ৮ নং কেরালকাতা ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮আগস্ট) বিকাল ৪টার দিকে স্থানীয় কাজিরহাট বাজারের সাবেক রহিমা ক্লিনিকের দ্বিতীয় তলায় কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা বিআরডিবির বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মো. আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়াবিস্তারিত পড়ুন

