শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়ানুষ্ঠান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আছর শহরের উত্তর পলাশপোলস্থ ‘বায়তুল ফালাহ্ জামে মসজিদ’ এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বায়তুল ফালাহ্ জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কুদ্দুস এর আমন্ত্রণে অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ।

তিনি বলেন, বঙ্গমাতা মহিয়সী নারী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল কাজে সর্ব সময়ে প্রেরণা যুগিয়েছেন তিনি। হাজার হাজার বছর বাংলার জনগন তাঁর জন্য দোয়া করবে।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন বাপ্পী, সাপ্তাহিক সূর্যের আলোর বার্তা সম্পাদক মুনসুর রহমান, আওয়ামী লীগ নেতা রেজাউল হক, শওকাত হোসেন, মিন্টু, মোবারক হোসেন, মাসুদ হোসেন, সাইফুল ইসলাম, শেখ ওলিউর রহমান, ফারুক হোসেন, পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৌরভ বসু, সাধারণ সম্পাদক লিটন মিজার্, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাওহিদ হাসান, সাতক্ষীরা সদর উপজেলা সন্তান কমান্ডের আহবায়ক ও পৌর তাঁতী লীগের সভাপতি মেহেদী আলী সুজয়, সাংবাদিক ইব্রাহিম, হোসেন আলী, টিটু প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন বায়তুল ফালাহ্ জামে মসজিদের ইমাম হাফেজ মো: মহিবুল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত