বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে সমাহিত হলেন পর্বতারোহী রত্না

নড়াইলে নিজ জন্মভূমিতে সমাহিত হলেন রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পর্বতারোহী রেশমা নাহার রত্না।

শুক্রবার (৭ আগস্ট) জাতীয় সংসদ ভবন এলাকা সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার মধ্যরাতে তার মরদেহ নড়াইলের জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের বাড়িতে এসে পৌছায়।
এসময় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রেশমা মুক্তিযোদ্ধা আফজাল হোসেন সিকদারের ছোট মেয়ে।
তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

শনিবার ৮ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রেশমার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা শোক ও সমবেদনা জানিয়েছেন।

এছাড়া লোহাগড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র কফিনে ফুলের শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, রেশমা ২০১৬ সালে দেশের কেওকেরাডং এর চুড়া স্পর্শ করেন। ২০১৯ সালে আগস্টে ভারত লাদাখের স্টক কানরি, কাং ইয়াস্তে (৬ হাজার মিটার) সফলভাবে আরোহন করেন। এছাড়া ২০১৮ সালে আফ্রিকা ও কেনিয়াতে পর্বত অভিযানসহ বিভিন্ন অভিযানে অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী