শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার ৯০তম জন্মদিনে আলোচনা ও দোয়ানুষ্ঠান

যশোরের শার্শা উপজেলা অডিটোরিয়াম কক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহত হন বঙ্গমাতা ফজিলাতুননেছা।

শনিবার (৮ই আগস্ট) সকাল ১১টায় শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

বিশেষ অতিথি শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, এমদাদুল হক লতা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।

এসময় আরো উপস্থিত ছিলেন ১১ টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা।
শার্শা উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১১টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকরা সংক্ষিপ্ত আকারে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি বলেন, বঙ্গমাতা এমন একজন নারী যে সবসময়ই বঙ্গবন্ধুকে উৎসাহিত করেছে। মানুষের মঙ্গলের জন্য কাজ করতে সব সময় বঙ্গবন্ধুর পাশে থেকে তাকে সাপোর্ট দিয়েছেন। সকল সংকট মুহূর্তে বঙ্গবন্ধুকে উৎসাহিত করেছে বঙ্গমাতা শেখ ফজিলানতুনেছা। বঙ্গবন্ধুর দেশের প্রতি কাজ করার জন্য বঙ্গমাতা সকল সময় বঙ্গবন্ধুকে উৎসাহ প্রদান করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত নির্মম আমি হত্যা করেছে বঙ্গমাতা ফজিলাতুননেছাকে। বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আজীবন থাকবে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক