ডিসেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
আরো খবর
জেলা প্রশাসকের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ইন্তেকাল, শোক

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামালের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ দীর্ঘদিন লিভার সিরোসিসে ভুগছিলেন। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হন। সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুরুল আমিন জানান, শুক্রবার সকাল ৯টার সময় মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জের কাশিয়ানীতে বীরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কালিগঞ্জে অসুস্থ খাওয়ার অনুপযোগী গরু জবাইয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দোকান কর্মচারি আব্দুল কাদের জিলানী (২৮) নামে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর এলাকার শেখ লুৎফর রহমানের ছেলে। থানা সূত্র জানা বৃহস্পতিবার ভোরে উপজেলার সদর ফুলতলা মোড়ে কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর এলাকার দেলোয়ার কসাইয়ের ছেলে লুৎফর কসাইয়ের দোকানে মরা গরু জবাই হচ্ছে এমন খবরের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, উপ-পরিদর্শক সেলিম রেজার নেতৃত্বে পুলিশ অভিযানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ডিসি’র পিতার ও সাংবাদিকের বোনের মৃত্যুতে কদমতলা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, দেশ টিভি ও বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের মেঝ বোন আজিজুন নেছা আশার মৃত্যুতে গভীর শোক ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন শহরের কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু, সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, আবু রায়হান রাজু, যুগ্ন সম্পাদক শেখ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মফিজুরবিস্তারিত পড়ুন
বিশ্বের যেসব দেশে গণহারে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে

করোনা মহামারি রুখতে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে গণহারে ভ্যাকসিন কর্মসূচি। এই ভাইরাসে বিশ্বে প্রায় ৭ কোটি ৯৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ১৭ লাখ মানুষের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরুর দেশগুলোর একটি তালিকা তুলে ধরা হয়েছে। গণহারে করোনা ভ্যাকসিন প্রয়োগকারী দেশগুলোর মধ্যে রয়েছে: যুক্তরাজ্য ৮ ডিসেম্বর মার্গারেট কিনান নামের ৯০ বছরের ব্রিটিশ বৃদ্ধা বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা প্রশাসকের পিতা আব্দুর রশিদ’র মৃত্যুতে জেলা নাগরিক কমিটির শোক

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাতক্ষীরার বিভিন্ন মহলসহ নিজ জেলা গোপালগঞ্জে শোকের ছায়াবিস্তারিত পড়ুন
দেশে সম্ভাবনার নতুন দ্বার গেমিং ইন্ডাস্ট্রি

লুডু বাংলাদেশ তো বটেই গোটা উপমহাদেশে খুব পরিচিত একটি খেলা। বাড়ির সবাই মিলে লুডু খেলার দৃশ্য এ অঞ্চলের সংস্কৃতিতে বেশ পুরনো। এখানে ছেলে বুড়ো থেকে শুরু করে বন্ধুরাও যুক্ত হন অবসর উদযাপনে। কালের বিবর্তনে এই জায়গা দখল করেছে স্মার্ট ফোন। নিঃসন্দেহে বলা যায়, প্রতি মুহূর্তে বিশ্বের বহু মানুষ মোবাইল গেম নিয়েই মেতে আছেন। অন্যান্য দেশের মত বাংলাদেশেও এই ধারা থেকে পিছিয়ে নেই। যুগের চাহিদায় সাড়া দিয়ে স্বল্প পরিসরে হলেও এ দেশেওবিস্তারিত পড়ুন
রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৬

রাজধানী দক্ষিণখান থানা এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম (মনির) (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭), ও আসমা বেগম (৪২)। র্যাব জানায়, গোপন সংবাদ পাওয়া যায়, রাজধানীবিস্তারিত পড়ুন
বড় জয়ের পরও বরখাস্ত নেইমারদের কোচ

ঘরের মাঠে বড় জয়ের পরও খারাপ খবর শুনতে হলো প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ থমাস টাচেলকে। ফ্রেঞ্চ লিগ ওয়ানের চলতি মৌসুমে বাজে শুরুর কারণে বরখাস্ত করা হয়েছে নেইমার-এমবাপ্পেদের কোচকে। পিএসজিতে প্রায় আড়াই বছর কাটানোর পর চাকরিচ্যুত হলেন টাচেল। জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে এ খবর। তবে পিএসজির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। স্ত্রাসবার্গের বিপক্ষে ৪-০ গোলে জেতার দিনই তাকে বরখাস্ত করেছে পিএসজি। লিগের মাঝামাঝি পর্যায়ে পৌঁছেও শীর্ষস্থানে যেতে নাবিস্তারিত পড়ুন
একযুগ আগে হারানো মাকে ফিরিয়ে দিলেন নেপালের কয়েক তরুণ

পথে প্রান্তরে পাগলের মতো ছুটে বেরিয়েও সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত মায়ের আশা ছেড়েই দেয় সন্তানরা। একযুগ পর অভাগা সন্তানদের সামনে স্বপ্নের মতো হঠাৎ হারিয়ে যাওয়া মাকে নিয়ে হাজির নেপালের কয়েকজন তরুণ। দীর্ঘদিন পর মা-সন্তান-স্বজনের সম্মিলনে আনন্দের মধ্যেও লুকিয়ে ছিলো এক পাহাড় কষ্ট। গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঘোড়ামারা গ্রাম। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে এক যুগের অপেক্ষা আর বেদনার অবসানের বার্তা নিয়ে হাজির হন নেপালি তরুণরা। ১২ বছর আগে এই গ্রাম থেকে হারিয়ে যাওয়া মোমেনাবিস্তারিত পড়ুন
আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ কাজ পুরোদমে শুরু

করোনার কারণে দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর পুরোদমে শুরু হয়েছে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেললাইন নির্মাণ কাজ। আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে দুই দেশের বহুল প্রত্যাশিত এই রেলপথ। সংশ্লিষ্টরা বলছেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে প্রকল্পের কাজ শেষ হবে। এ অবস্থায় এই রেলপথকে ঘিরে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যায়ে চুক্তির পর গত ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয় আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেললাইন নির্মাণ কাজ। তবে করোনার কারণে ছয় মাস বন্ধ থাকারবিস্তারিত পড়ুন

