শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

জেলা প্রশাসকের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ইন্তেকাল, শোক

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামালের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ দীর্ঘদিন লিভার সিরোসিসে ভুগছিলেন। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হন।

সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুরুল আমিন জানান, শুক্রবার সকাল ৯টার সময় মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জের কাশিয়ানীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে দাফন করা হবে।

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক: শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন, জিএম আদম শফিউল্লাহ ও কৃষ্ণ মোহন ব্যানার্জীসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্য।

কালেক্টরেট ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির শোক: সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের পিতা গোপালগঞ্জ নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (৮৩)এর মৃত্যুতে কালেক্টরেট চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি, মরহুমের রুহের মাগফেরাত কামনা করে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

দেবহাটা প্রেসক্লাবের শোক: মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন সাংবাদিক রশিদুল আলম রশিদ, আকতার হোসেন ডাবলু, রফিকুল ইসলাম, ওমর ফারুক মুকুল, লিটন ঘোষ বাপ্পী, মাহবুবুর রহমান, আবীর হোসেন লিয়ন, গাজী আশরাফুল, রুহুল আমিন, রিয়াজুল ইসলাম, আরকে বাপ্পা, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, জি.এম আব্বাসউদ্দীন, আব্দুল আলিম মিঠু, ডা. অহিদুজ্জামান, মিজানুর রহমান, রিয়াজুল ইসলাম আলম, মজনুর রহমান, মো. আব্দুল্লাহ, বাপ্পী কুমার ঘোষসহ সকল সাংবাদিক।

শ্রীউলা ইউনিয়ন পরিষদ: মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা সাকিলসহ পারিষদ।

কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাব: শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুলসহ প্রেসক্লাবের সহ-সভাপতি মনজুর কাদির, যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক (ভার:) আবীর হোসেন লিয়ন, অর্থ সম্পাদক রমজান মোড়ল, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, তথ্য বিষয়ক সম্পাদক এসএম মজনুর রহমান, কার্যনির্বাহী সদস্য ডা. আমিরুল ইসলাম, রুহুল আমিন মোড়ল, আক্তার হোসেন ও হীরণ মন্ডলসহ সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব