রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে সম্ভাবনার নতুন দ্বার গেমিং ইন্ডাস্ট্রি

লুডু বাংলাদেশ তো বটেই গোটা উপমহাদেশে খুব পরিচিত একটি খেলা। বাড়ির সবাই মিলে লুডু খেলার দৃশ্য এ অঞ্চলের সংস্কৃতিতে বেশ পুরনো। এখানে ছেলে বুড়ো থেকে শুরু করে বন্ধুরাও যুক্ত হন অবসর উদযাপনে। কালের বিবর্তনে এই জায়গা দখল করেছে স্মার্ট ফোন। নিঃসন্দেহে বলা যায়, প্রতি মুহূর্তে বিশ্বের বহু মানুষ মোবাইল গেম নিয়েই মেতে আছেন।

অন্যান্য দেশের মত বাংলাদেশেও এই ধারা থেকে পিছিয়ে নেই। যুগের চাহিদায় সাড়া দিয়ে স্বল্প পরিসরে হলেও এ দেশেও তৈরী হচ্ছে মোবাইল গেমস। সেখানে যুক্ত হচ্ছেন সদ্য বিশ্ববিদ্যালয় পাশ করা অনেক তরুণও। দেশে অনেকটাই নতুন কিন্তু সম্ভাবনাময় এই খাতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ একদিকে যেমন বেকারত্ব ঘোঁচাতে পারে, অন্যদিকে অর্থনীতিতে রাখতে পারে গুরুত্বপূর্ণ অবদান।

এ জন্য সরকারি পর্যায়ে নীতি সহায়তার পাশাপাশি, সংশ্লিষ্ট একাডেমিক কারিকুলামে এই শিক্ষা যুক্ত করা যায় কি না তা ভেবে দেখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী শর্মী জানান, আমার আগ্রহ ছিল গেম নিয়ে কাজ করার। কাজ শুরুও করেছি গেম ফার্মে। এছাড়া অন্যান্য কোম্পানিতে কাজ করেছি ডিজাইনার হিসেবে। কিন্তু গেমের প্রতি আগ্রহ বেশি থাকায় পুনরায় গেমের জবে ফিরে আসা।

শুধু তিনি নন, প্রকৌশল বিশ্ববিদ্যাল থেকে পাশ করে অনেক তরুণও যুক্ত হচ্ছেন গেম তৈরীতে।

কিন্তু দেশে পর্যাপ্ত সুযোগ না পেয়ে গত ক’বছর অনেক মেধাবী পাড়ি দিয়েছেন বিদেশে। তবে বাংলাদেশেেএখন বেশ কিছু কোম্পানি তো বটেই, ব্যক্তি উদ্যোগেও তৈরী হচ্ছে মোবাইল গেমস। সেটি ছাড়াও বিশ্বের নামকরা দু’একটি কোম্পানিও বিনিয়োগ করেছে বাংলাদেশে।

উল্কা গেমস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জামিলুর রশিদ জানান, দেশে আইটি সেক্টরে ভালো অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, কিন্তু গেমিংয়ে এখনো আলাদা করে গুরুত্ব আসেনি। আমরা যখনই কোনো কাজ করতে যাই, আইটির জন্যে যে বেনিফিটগুলো সরকার তৈরি করেছে সেখানে গেম অবশ্যই ভালো অবস্থানে থাকার কথা এবং পাইও। তবে গেমের জন্যে আলাদাভাবে অ্যাওয়ারনেসটা বাড়ানো উচিত।

বিশ্বের অনেক দেশের মতো দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে যে’কটি সেক্টর অবদান রাখে তার মধ্যে অন্যতম গেমিং ইন্ড্রাস্ট্রি। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের মতো ছোট আয়তনের দেশে বিপুল কর্মসংস্থান তৈরীর বিকল্প নেই। গেম তৈরী হতে পারে একটি কার্যকরী শিল্প।

বেসিসের সভাপতি আলমাস কবীর বলেন, বছরে প্রায় ২২ হাজার তরুণ-তরুণী কম্পিউটার সাইন্স এবং ইঞ্জিনিয়ারিং এই রিলেটেড সাবজেক্টে গ্র্যাজুয়েশন শেষ করে। এই যে ২২ হাজার তরুণ-তরুণী তাদের কিন্তু ভালো নলেজ আছে কিন্তু দক্ষতা নেই। আমরা ইউজিসি’র সাথে বার বার বসেছি এবং বোঝানোর চেষ্টা করেছি যে, তাদেরকে হাতে-কলমে শিক্ষাটা বাইরে না করে সিলেবাসে অন্তর্ভুক্ত করার জন্যে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলছেন, এই সেক্টরকে সহায়তা করতে মন্ত্রণালয় সবসময় পাশে আছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, আমরা আপাতত আইসিটি মিনিস্ট্রি থেকে ইনোভেশন, ডিজাইন, আইডিয়া প্রোজেক্ট এবং আমাদের যে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি সেই প্রকল্পগুলো থেকেই গেমিং ইন্ডাস্ট্রিগুলোকে সাপোর্ট দিচ্ছি। আমাদের গেমিং ইন্ডাস্ট্রি অনেক সম্ভাবনাময় একটি ইন্ডাস্ট্রি। আমরা আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যেই গেমিং ইন্ডাস্ট্রিকে রেভেনিউ আর্নিং সোর্স হিসেবে দাঁড় করাতে পারব।

দেশীয় উদ্যোক্তার পাশাপাশি বিদেশী বড় কোম্পানিগুলো যাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয় সেজন্য উপযুক্ত সহায়ক পরিবেশ তৈরীর দাবি সংশ্লিষ্টদের।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক