বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

আরো খবর....

সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যু বার্ষিকী

২১ জানুয়ারী সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনে তিনি বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইসমাত আরা সাদেকের স্বামী এ এস এইচ কে সাদেক সাবেক শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন। সাবেক এই সচিব আওয়ামী লীগ থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। অবহেলিত কেশবপুর উন্নয়নে তাঁর ব্যাপক ভূমিকা রয়েছে। ২১শে ফেব্রুয়ারীকে আর্ন্তর্জাতিক মাতৃভাষা রূপে স্বীকৃতিবিস্তারিত পড়ুন

নড়াইলে নিয়মিত মামলায় আটক-১

নড়াইল জেলা পুলিশ সুপারে নির্দেশক্রমে, গোপন তথ্যের ভিত্তিতে, নড়াইল সদর পৌরসভা, মহিষখোলা এলাকা হইতে গত ২০ জানুয়ারী রাত ১১,০০ ঘটিকার দিকে নড়াইল জেলার কালিয়া থানার নিয়মিত মামলা নং ০৯ সেপ্টেম্বর ২০২০ ইং, জি আর নং ৮৪/২০২০, ধারাঃ- ৩০২/৩৪ পেনাল কোড,এই মামলার সন্ধিগ্ধ আসামি একাধিক (খুন, অপহরন, নারী নির্যাতন, মারামারি, দাঙ্গা-হাঙ্গামা, মামলা সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত,কালিয়া থানার বনগ্রামের মৃত দলিল উদ্দিনেেে পুত্র মশিয়ার মোল্লা। আসামিঃ মশিয়ার মোল্ল্যাকে নড়াইল থানার এস আই,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সন্ত্রাসী মাসুদ রানা’র অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে এক যুবলীগ নেতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরার ধুলিহর এলাকার সন্ত্রাসী মাসুদ রানা ও ফজলুর রহমানের বিরুদ্ধে এক যুবলীগ নেতাকে হয়রানি ও খুন জখমের হুমকি-ধামকি দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সদর উপজেলার বড়দল গ্রামের মোঃ শওকত আলী কারিকরের ছেলে যুবলীগ নেতা বাবলুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ধুলিহর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। বড়দল গ্রামের ভাগ্যের মোড়ে আমার একটি মুদিদোকান রয়েছে। দলীয় কর্মকান্ডের পাশাপাশি আমি ব্যবসাবিস্তারিত পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে করোনা ভ্যাকসিন হস্তান্তর করলো ভারত

বাংলাদেশ সরকারের কাছে করোনাভাইরাসের ভ্যাকসিন হস্তান্তর করেছে ভারত। বৃহস্পতিবার ভারত থেকে আসা ভ্যাকসিনের প্রথম চালানে ২০ লাখ ডোজ ভ্যাকসিন রয়েছে। বৃহস্পতিবার দুপুরে দেড়টায় রাজধানীর ইস্কাটন গার্ডেনের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কাছে ভ্যাকসিন হস্তান্তর করেন। এর আগে বেলা ১১টা ২০ মিনিটে ভ্যাকসিনের চালানটি এয়ার ইন্ডিয়ার একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছায়। চালানে ভারতের উপহারবিস্তারিত পড়ুন

টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। বুধবার সিরিজের ১ম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় সফররতরা। জবাব দিতে নেমে লক্ষ্যে পৌঁছাতে স্বাগতিকদেরকে হারাতে হয় ৪ উইকেট। এই ম্যাচে রাজসিক প্রত্যাবর্তনেরবিস্তারিত পড়ুন

শিগগিরই করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ মহামারীর উদ্ভূত সংকট থেকে জনগণকে রক্ষা করতে ইতোমধ্যে তিন কোটি ডোজ করোনা ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বুধবার সংসদের শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনে টেবিলে উত্থাপিত প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সরকারি ও বিরোধীদলের সংসদ সদস্যদের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারীর উদ্ভূত সংকট মোকাবিলা এবং এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা আ’লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সেঁজুতিকে কদমতলা প্রেসক্লাবের পক্ষে ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদুত পত্রিকার প্রতিষ্ঠাতা ও সাতক্ষীরার আধুনিক রুপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ স ম আলাউদ্দীনের তনয়া দৈনিক পত্রদুত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি জেলা আওয়ামীলীগের নব-গঠিত শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক পদ পাওয়ায় কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বুধবার সন্ধা ৭টার সময় দৈনিক পত্রদুত পত্রিকার কার্য্যলয়ে জেলা আওয়ামীলীগের নব-গঠিত শিক্ষা ও মানববিস্তারিত পড়ুন

বেনাপোল ইমিগ্রেশনে ভূয়া সিআইডি কর্মকর্তা আটক

যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে রিন্টু মিত্র (৪৫) নামে এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস ভবন থেকে পুলিশ সদস্যরা তাকে আটক করে। আটক রিন্টু মিত্র সাতক্ষীর সদরের কাটিয়া গ্রামের মৃত দেব প্রসাদের ছেলে। বেনাপোল চেকপোস্ট কাস্টমস রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তার জানান, দুপুরে অপরিচিত এক লোক হঠাৎ কাস্টমস তল্লাশী কেন্দ্রে এসে সিআইডি কর্মকর্তা পরিচয়ে নানান ভিত্তিহীন অভিযোগ তুলে ধমক দেয়। এসময় তার আচারণ সন্দেহ হলে ইমিগ্রেশনবিস্তারিত পড়ুন

কলারোয়া মাদ্রাসা শিক্ষক সমিতির মুজিবর সভাপতি তৌহিদ সাধারণ সম্পাদক মনোনীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মুজিবর রহমান এবং সাধারণ সম্পাদক মাওলানা তৌহিদুর রহমান মনোনীত হয়েছেন। ১৯ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে বিগত কমিটির উপস্থিতিতে মেয়াদ শেষে উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলামের তত্ত্বাবধানে এ মনোনয়ন প্রদান করা হয়। সর্বসম্মতিক্রমে সভায় হামিদপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমানকে সভাপতি ও কলারোয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক মোঃ তৌহিদুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১২ সদস্য বিশিষ্ট ৩বিস্তারিত পড়ুন

কলারোয়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার সংবর্ধনা

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ও কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য আল মাসুদ বাবুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সন্ধ্যার দিকে কলারোয়া উপজেলার ১ নং জয়নগর ইউনিয়নের সরস কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন