মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সন্ত্রাসী মাসুদ রানা’র অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে এক যুবলীগ নেতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরার ধুলিহর এলাকার সন্ত্রাসী মাসুদ রানা ও ফজলুর রহমানের বিরুদ্ধে এক যুবলীগ নেতাকে হয়রানি ও খুন জখমের হুমকি-ধামকি দেয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সদর উপজেলার বড়দল গ্রামের মোঃ শওকত আলী কারিকরের ছেলে যুবলীগ নেতা বাবলুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ধুলিহর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। বড়দল গ্রামের ভাগ্যের মোড়ে আমার একটি মুদিদোকান রয়েছে। দলীয় কর্মকান্ডের পাশাপাশি আমি ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। আমার দোকানের সামনে গ্রামের রাস্তায় ইট ভাটার ট্রলি চলাচল করায় রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে মানুষের চলাচলের অসুবিধার পাশাপাশি
প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। রাস্তায় ট্রলি চলাচল নিয়ে বুধবার ১০টার দিকে স্থানীয় লোকজনের সাথে ট্রলি মালিক বড়দল গ্রামের ইসলাম কারিকরের ছেলে
ফজলুর রহমানের কথা কাটাকাটি হয়। এসময় আমি গ্রামের রাস্তায় ভাটার ট্রলি না চালাতে বললে ফজলু ক্ষিপ্ত হয়ে উঠে আমাকে হুমকি দিয়ে চলে যায়।

বাবলুর রহমান অভিযোগ করে বলেন, এঘটনার পর বেলা ১টার দিকে ফজলুর নেতৃত্বে হত্যা প্রচেষ্টা ও নাশকতাসহ ডজন মামলার চার্জশিটভুক্ত আসামি সদর উপজেলার দহকুলা গ্রামের তায়জেল মোড়লের ছেলে সন্ত্রাসী মাসুদ রানা, কোমরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মেহেদী, আবুল কাশেমের ছেলে আলতাফ ও ধুলিহরের কচির ছেলে বাদশাসহ ৮/১০ জন মটর সাইকেলে দোকানের সামনে এসে আমাকে
খোঁজখুজি শুরু করে। এসময় তারা আমাকে অকথ্য ভাষায় গালিগলাজ করে বলে,বাইরে আয় তোকে খুন করে ফেলবো। আমরা মিজান চৌধুরীর লোক, কেউ আমাদের কাজে বাধা দিলে তার হাত কেটে নিব। ফজলু হচ্ছে মিজান চৌধুরীর লোক তুই তার ট্রলি চালাতে নিষেধ করেছিস, তোর জিহবা কেটে নিব। এখন থেকে মিজান চৌধুরীর লোকের নামে কথা বললে তোকে খুন করে তোর রক্ত দিয়ে গোসল করবো। এসময় সন্ত্রাসীদের
ভয়ে আমি দোকনের মধ্যে লুকিয়ে থাকি। রাস্তায় পেলে তারা আমাকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে সন্ধ্যায় মাসুদ ফোন করে বলে, ধুলিহর বাজারে আয়
তোর পা কেটে নিব আমরা। তাদের এধরনের হুমকিতে আমি ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছি।বাবলুর রহমান আরো বলেন, দীর্ঘদিন কারাগারে থাকার পর মাসুদ রানা জামিনে বেরিয়ে এসে তার নেতৃত্বে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে।

মিজান চৌধুরীর নাম ভাঙ্গিয়ে সে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। যখন তখন যাকে তাকে মারপিট করে। মিজান চৌধুরীর নাম ভাঙ্গিয়ে চলায় কেউ তাদের
বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। কেউ কিছু বললে তাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করা হয়। তাদের ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে আমি এখন চরম
নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি মিজান চৌধুরীর নাম ভাঙ্গিয়ে চলা সন্ত্রাসী মাসুদ রানা ও তার বাহিনীর
সদস্যদের অত্যাচার, নির্যাতন ও হুমকি -ধামকি থেকে পরিত্রান পেতে সাতক্ষীরা পুলিশ সহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত

জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা) আসন-৩২৪ এর সংসদ সদস্য সাতক্ষীরা-১,২,৩,৪ আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস

“সবুজ জ্বালানির ব্যবহার বাড়াই, নির্মল বায়ুর নীল আকাশ চাই এই স্লোগানকে সামনেবিস্তারিত পড়ুন

  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন