জানুয়ারি, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
মেসি ২ ম্যাচ নিষিদ্ধ হলেন

লম্বা শাস্তি থেকে রেহাই পেলেন বার্সেলোনা তারকা এবং অধিনায়ক লিওনেল মেসি। চার ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কা ছিল। শেষ পর্যন্ত তাকে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-২ গোলে হেরে শিরোপা খোয়াতে হয়েছিল বার্সাকে। ওই ম্যাচেরই একেবারে শেষ মুহূর্তে মেজাজ হারিয়ে ফেলেন মেসি এবং বিলবাওয়ের খেলোয়াড় আসিয়ের ভিয়ালিবরের মাথায় আঘাত করে বসেন। সেই ঘটনায় রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে মেসিকে সরাসরিবিস্তারিত পড়ুন
সংসদে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি

করোনায় বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি উঠেছে জাতীয় সংসদে। এ ব্যাপারে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভার্চুয়াল ক্লাস হলেও গ্রামের শিক্ষার্থীরা এতে খুব বেশি উপকৃত হতে পারছে না। যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হোক। বুধবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের দুই সংসদ সদস্য এ দাবি করেন। এ সময় স্পিকারবিস্তারিত পড়ুন
টাইগাররা ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানেই থামিয়ে দিল

দলটা অনেক দুর্বল, খুবই কমজোরি। মূল দলের প্রায় ডজনখানেক ক্রিকেটারই করোনার অজুহাতে আসেননি বাংলাদেশে। যে কারণে দুর্বল দলটিই বাংলাদেশ সফরে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তাই বলে কি এভাবে আত্মসমর্পণ করবে তারা? মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে মাত্র ১২২ রানেই থেমে যেতে বাধ্য হলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। খেলেতে পেরেছে কেবল ৩২.২ ওভার। সাকিব আল হাসান, অভিষিক্ত পেসার হাসান মাহমুদ, অভিজ্ঞবিস্তারিত পড়ুন
বাংলাদেশও বর্ণবাদের বিরুদ্ধে শামিল হলো

গতবছরের মাঝামাঝি সময় থেকেই বিশ্বব্যাপী চলছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। যুক্তরাষ্ট্রে পুলিশের অমানবিক নির্যাতনে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর সরব হয় পুরো বিশ্ব, একযোগে শুরু হয় কৃষ্ণাঙ্গদের নিরাপত্তার আন্দোলন। অন্যান্য অঙ্গনের তারকাদের মতো বিশ্ব ক্রীড়াঙ্গনও অংশ নিয়েছে এতে। এবার দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার- আন্দোলনে শামিল হলেন তামিম ইকবাল, সাকিব আল হাসানরাও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা হাঁটু গেড়েবিস্তারিত পড়ুন
প্রাণ গেল ভাতিজারও বিদ্যুৎস্পৃষ্ট চাচাকে বাঁচাতে গিয়ে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম মোস্তফা (৭০) ও মো. জসু মিয়া (৬৫) নামের দুইজন নিহত হয়েছেন। বুধবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা বড়িকান্দি গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুল বারেকের ছেলে ও জসু মিয়া মৃত সাঈদ উদ্দিনের ছেলে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা। নবীনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ জানান, আনুমানিক ভোর সোয়া ৪টার দিকে গোলাম মোস্তফার একটি টিনের ঘরে বৈদ্যুতিক মিটার থেকে আগুনবিস্তারিত পড়ুন
শর্মিলা ঠাকুর ঢাকা চলচ্চিত্র উৎসবে আজ অংশ নেবেন

বেশ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২১’। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- শ্লোগান নিয়ে ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে এ আসর। চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে এবারের আসরটি উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। এই উৎসবে বিশ্বের মোট ৭৩টি দেশের ২২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। চলচ্চিত্র নিয়ে বিশাল এই যজ্ঞে আজ ২০ জানুয়ারি অংশ নেবেন ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেত্রীবিস্তারিত পড়ুন
চলমান তিন কোটি ডোজ ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইতোমধ্যে তিন কোটি ডোজ করোনা ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে। আমাদের সরকারের সময়পোযোগী এ সকল দিক নির্দেশনা, উদ্যোগ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুহার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অপেক্ষাকৃত কম।’ বুধবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সাংসদ কাজিম উদ্দিন আহম্মেদের (ময়মনসিংহ-১১) প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিনবিস্তারিত পড়ুন
ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্ব্যবহার, হাইকোর্টে তলব কুষ্টিয়ার এসপিকে

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে তলব করেছেন হাইকোর্ট। ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে অসদাচরণের অভিযোগের বিষয়ে তাকে তলব করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি তানভীর আরাফাতকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে কারণ দর্শাতে বলেছেন দেশের সর্বোচ্চ আদালত। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বুধবার (২০ জানুয়ারি) এ আদেশ দেন। এর আগে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে এসপি এস এমবিস্তারিত পড়ুন
নড়াইলে র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

নড়াইলে র্যাবের মাদক বিরোধী অভিযানে ১৭০পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, নড়াইল জেলার নড়াগাতী থানাধীন ১০ নং পহরডাঙ্গা ইউনিয়নের সরসপুর গ্রামের জনৈক মো. রবিউল ইসলাম (সাদ্দাম) এর বাড়ীর পূর্ব পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি দিনগত রাত (আনুমানিক) ৪.০৫ ঘটিকায় সময় অভিযান পরিচালনা করে আসামী,মো: রবিউল ইসলাম (সাদ্দাম) ২৮ পিতা-মো:আজিজুল হকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আসন্ন ইউপি নির্বাচনে ৬নং সোনাবাড়িয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী বেনজীরের উঠান বৈঠক

কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বেনজীর হেলালের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনে সোনাবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর সোনাবাড়িয়া বিশ্বাস পাড়ায় সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকটি সভায় পরিনত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল। বৈঠকে ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক আলতাফ হোসেনের সভাপতিত্বে ও খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আওয়ামী লীগ নেতা আব্দুস সালামেরবিস্তারিত পড়ুন

